কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:০১ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের ইঙ্গিত বাংলাদেশের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের দক্ষিণ সীমান্তে মিয়ানমারের রাখাইন রাজ্যে হঠাৎ পটপরিবর্তন ঘটেছে। সীমান্তের ওপারে রাখাইন রাজ্যের পুরোটাই এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এমন খবর সামনে আসার পর বাংলাদেশ সরকারের দিক থেকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের উদ্যোগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে শুক্রবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এমন ইঙ্গিত পাওয়া গেছে। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলিসংক্রান্ত বিশেষ প্রতিনিধি ড. খলিলুর রহমান এমন ইঙ্গিত দিয়েছেন।

পরে তিনি বিবিসি বাংলাকে জানান, আরাকানের পরিস্থিতি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতি অনুযায়ী আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা হবে কি না তা নিয়ে সুচিন্তিত পদক্ষেপ নেওয়া হবেও বলে মন্তব্য করেন তিনি।

মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের পুরো সীমান্তই এখন আরাকান আর্মির দখলে। মূলত গেল ১১ ডিসেম্বর খবর আসে যে মংডু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। এই প্রথম মিয়ানমারের পুরো একটি রাজ্যের নিয়ন্ত্রণ নিল কোনো বিদ্রোহী গোষ্ঠী।

এরপরই সীমান্তবর্তী নাফ নদীর মিয়ানমার অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে আরাকান আর্মি। এমন পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরকারের যোগাযোগের বিষয়টি আলোচনায় আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১০

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১২

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৩

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৪

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৫

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৬

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৭

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৮

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৯

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

২০
X