কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে চীন। দেশটি জানিয়েছে, আগুন নিয়ে খেলছে আমেরিকা। তাইওয়ানকে সামরিক সহায়তা দেওয়ায় এমন হুঁশিয়ারি দিয়েছে চীন।

রোববার (২২ ‍ডিসেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তাইওয়ানকে সামরিক সহায়তা করায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন। দেশটি জানিয়েছে, তাইপেকে অস্ত্র দিয়ে ভূখণ্ডটির স্বাধীনতার জন্য সাহায্য করা আগুন নিয়ে খেলার মতো। এর জন্য যুক্তরাষ্ট্রকে জ্বলতে হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার হোয়াইট হাউস ৫৭১ দশমকি তিন মিলিয়ন ডলারের সামরিক সহায়তা এবং দ্বীপটির কাছে ২৯৫ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এরপর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ প্রতিক্রিয়া জানিয়েছে।

গ্লোবাল টাইমস জানিয়েছে, এ কর্মকাণ্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্র এক চীন নীতি এবং তিনটি চীন-মার্কিন যৌথ বিবৃতি লঙ্ঘন করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তাইওয়ানকে সশস্ত্র করে তাইওয়ানের স্বাধীনতাকে সাহায্য করা আগুন নিয়ে খেলার মতো। এর ফলে যুক্তরাষ্ট্রকে কড়া মূল্য দিতে হবে। অবিলম্বে স্বতন্ত্র এ ভূখণ্ডটিকে অস্ত্র সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছে দেশটি।

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের এমন বিপজ্জনক পদক্ষেপ তাইওয়ান প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করবে। আমরা জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে দৃঢ়ভাবে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেব।

তাইওয়ানে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা নতুন নয়। এর আগেও চলতি মাসে যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে ৩৮৬ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১০

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১১

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১২

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৩

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

১৫

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

১৬

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

১৭

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১৮

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১৯

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

২০
X