কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০১:৫৯ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

অর্থনৈতিক পতনে বেকারত্বের তথ্য দেওয়া বন্ধ করল চীন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এবার বেকারত্বের তথ্য প্রকাশ করা বন্ধ করে দিয়েছে চীন। অর্থনৈতিক পতনের কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও দেশটির দাবি, সামাজিক পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

দেশটির সরকারের এক মুখপাত্র এমন দাবি করেন। মঙ্গলবার (১৫ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পরিসংখ্যনে দেখো গেছে, চীনের শহরে এলাকায় জুন মাসে রেকর্ডসংখ্যক লোক বেকার হয়েছেন। এ সময়ে ১৬ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার ২০ শতাংশে দাঁড়িয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক প্রবৃদ্ধি বাড়াতে ঋণের খরচ কমিয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) দেশটিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার দেশটির জুলাই মাসের পরিসংখ্যনে দেখা গেছে, দেশটিতে জুলাই মাসে মোট বেকারত্বের হার ৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এ সময় দেশটির সরকার জানিয়েছে, সাময়িকভাবে তরুণদের বেকারত্বের তথ্য প্রকাশ বাতিল করা হয়েছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।

জাতীয় পরিসংখ্যন ব্যুরোর মুখপাত্র ফু লিংহুই বলেন, তরুণদের বেকারত্বের তথ্যের বিষয়টি আবারও বিবেচনা করা দরকার। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অর্থনীতি এবং সামাজিক অবস্থান প্রতিনিয়ত পরিবর্তন ও উন্নতি হচ্ছে। ফলে পরিসংখ্যনের তথ্যও নিয়মিত উন্নত করা দরকার।

ফু তার বক্তব্যে ১৬ থেকে ২৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে বেকারত্বের হার বাড়ার ইংগিত দেন। তবে দেশটিতে শিক্ষার্থীদের বেকার হিসেবে গণনা করা হয় না।

২০১৮ সালে দেশটিতে তরুণদের বেকারত্বের পরিসংখ্যান প্রকাশ শুরু হয়। তবে সাম্প্রতিক পরিসংখ্যানে গ্রামাঞ্চলে তরুণদের বেকারত্বের হার প্রকাশ করা হয়নি। দেশটিতে তরুণদের বেকারত্বের এ পরিসংখ্যন বাদ দেওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে ট্রেন্ডিংয়ে চলে আসে। দেশটিতে করোনার পর থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমছে। এরই মধ্যে এমন ঘোষণা এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

১০

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

১১

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

১২

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

১৩

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

১৪

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

১৫

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১৬

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১৭

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১৮

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

১৯

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

২০
X