কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ০৮:৪৫ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সেই আফগানিস্তানের কাছেই নতি স্বীকার করল যুক্তরাষ্ট্র

আফগানিস্তান। ছবি : সংগৃহীত
আফগানিস্তান। ছবি : সংগৃহীত

নিজের প্রয়োজনে আফগানিস্তানে একদল মিনিয়ন তৈরি করেছিল যুক্তরাষ্ট্র। তালেবান নামের সেই মিনিয়নদের হাতেই শেষ পর্যন্ত মার খেয়ে মার্কিন সেনাদের আফগানিস্তান ছাড়তে হয়। সবাই মনে করেছিল, আফগানিস্তানের শাসনক্ষমতা আবারও তালেবানদের হাতে যাওয়ায়, একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে দেশটি। কিন্তু ঘটেছে ঠিক তার উল্টোটাই।

তালেবানের হাতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আফগানিস্তান। সামরিক ও অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী হয়ে উঠেছে কাবুল। এমনকি সম্প্রতি পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশ পাকিস্তানকেও উচিত শিক্ষা দিয়েছে দেশটি।

শুধু সামরিক ও অর্থনৈতিক শক্তিমত্তাই নয়, কূটনীতিতেও বাজিমাত করেছে তালেবান। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তালেবানের সঙ্গে সম্পর্ক স্থাপনের পথ সুগম করেন। চীনও তালেবানদের সঙ্গে বিপুলভাবে ব্যবসা-বাণিজ্য করে যাচ্ছে। এবার তালেবানের কাছে নতি স্বীকার করল যুক্তরাষ্ট্রও। তালেবানকে নিশ্চিহ্ন করে দিতে চাওয়া যুক্তরাষ্ট্র এখন গোষ্ঠীটির সঙ্গে দরকষাকষি করছে।

তালেবানরা ক্ষমতা দখলের পরই বদলে যেতে শুরু করে আফগানিস্তান। এবার বদলে যাওয়া সেই আফগানিস্তানের সঙ্গেই বন্দি বিনিময় নিয়ে আলোচনা শুরু করেছে বাইডেন প্রশাসন। কুখ্যাত গুয়ানতানামে বে কারাগারে থাকা অন্তত একজন হাইপ্রোফাইল বন্দির বিনিময়ে তালেবানের হাতে থাকা মার্কিন বন্দীদের মুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র।

ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, নিজেদের তিন বন্দি রায়ান করবেট, জর্জ গ্লেজম্যান ও মাহমুদ হাবিবির বিনিমিয়ে মুহাম্মদ রাহিম আল-আফগানিকে ফেরত দেবে বাইডেন প্রশাসন। তবে এ বিষয়ে মুখ খোলেননি মার্কিন কর্মকর্তারা। কিছু জানায়নি তালেবানরাও। তবে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, গেল জুলাই থেকেই এ ধরনের আলোচনা চালিয়ে যাচ্ছে দুই পক্ষ।

তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলে নেওয়ার এক বছর পর ২০২২ সালের আগস্টে পৃথক দুই ঘটনায় করবেট ও হাবিবিকে আটক করা হয়। একই বছর গ্লেজম্যানকেও আটক করে তালেবানরা। তিনি পর্যটক হিসেবে আফগানিস্তান গিয়েছিলেন। এরপর থেকেই মূলত ওই তিন বন্দির মুক্তি নিয়ে চেষ্টা তদবির শুরু করে যুক্তরাষ্ট্র। কিন্তু এ নিয়ে খুব একটা অগ্রগতি হয়নি।

সম্প্রতি গুয়ানতানামো বে কারাগার থেকে বন্দি কমানোর সিদ্ধান্ত নেয় বাইডেন প্রশাসন। এরই অংশ হিসেবে চলতি সপ্তাহে গুয়ানতানামোর ১১ জন বন্দিকে ওমানে পাঠানো হয়েছে। এতে গুয়ানতামোতে বন্দি থাকাদের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। ব্যাপক সমালোচনা হলেও কুখ্যাত এই কারাগার এখনও বন্ধ করতে পারেনি যুক্তরাষ্ট্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X