কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০১:৫১ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে নিজেদের দেউলিয়া ঘোষণা চীনা আবাসন কোম্পানি এভারগ্রান্ডের

হুয়াইয়ে এভারগ্রান্ডের একটি প্রজেক্ট। ছবি : সংগৃহীত
হুয়াইয়ে এভারগ্রান্ডের একটি প্রজেক্ট। ছবি : সংগৃহীত

চীনের দ্বিতীয় বৃহত্তম আবাসন কোম্পানি এভারগ্রান্ড যুক্তরাষ্ট্রে নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। দেশটিতে আবাসন ব্যবসায় সংকটের মধ্যে কোম্পানিটি এ ঘোষণা দিয়ে চ্যাপাটার-১৫ অনুসারে নিউইয়র্কের একটি আদালতে সুরক্ষা চেয়েছে। এ ধারায় যুক্তরাষ্ট্রে যে কোনো বিদেশি কোম্পানি নিজেদের ঋণ পুনর্গঠনের সুযোগ পায়।

মার্কিন সংবাদমাধ্যম বিবিসি শুক্রবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আদালতে চ্যাপাটার-১৫ অনুসারে সুরক্ষা পেলে কোম্পানিটি দেউলিয়া হলেও তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পত্তি সুরক্ষার সুযোগ পাবে। এ ছাড়া পরিস্থিতি উত্তরণে তারা ঋণদাতাদের সঙ্গে বিভিন্ন ঋণ পুনর্গঠনের বিষয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে।

বিখ্যাত এ আবাসন কোম্পানিটি ২০২১ সালে করোনাকালে খেলাপি হয়ে যায়। এর ফলে বৈশ্বিক অর্থনৈতিক বাজারে বিরাট ধাক্কা লাগে। দ্বিতীয় বৃহত্তম এ কোম্পানি দেউলিয়া হওয়ায় চীনের আবাসন খাতে উদ্বেগ বাড়ছে। কোম্পানিটির ৩০০ বিলিয়ন ডলারের ঋণ রয়েছে। বিশ্বের আর কোনো আবাসন কোম্পানির এত বেশি ঋণের নজির নেই।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুসারে, কোম্পানিটির ২৮০ শহরে এক হাজার ৩০০ প্রজেক্ট রয়েছে। আবাসন ছাড়াও কোম্পানিটির ইলেকট্রিক গাড়ি উৎপাদন ও ফুটবল ক্লাবের ব্যবসা রয়েছে। যদিও গত বছর থেকে কোম্পানিটির খেলাপি হওয়ায় স্থিতি ফেরাতে লেনদেন স্থগিত রাখা হয়েছে।

আবাসনের বৃহত্তম এ প্রতিষ্ঠানটি গত মাসে জানিয়েছে, গত দুই বছরে কোম্পানিটির ৪০ বিলিয়ন ডলার লোকসান হয়েছে। অন্যদিকে গত সপ্তাহে চীনের অন্যতম আবাসন কোম্পানি কান্ট্রি গার্ডেন জানিয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে তাদের ৭ দশমিক ছয় বিলিয়ন ডলার লোকসানের আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, চীনের আাবাসন খাতে বর্তমানে ভয়াবহ সংকট চলছে। বিভিন্ন আবাসন কোম্পানি তাদের নির্মাণকাজ শেষ করতে অর্থের জোগানদাতা খুঁজছে।

মুডিস অ্যানালাইসিসের অর্থনীতি গবেষক স্টিভেন চোচরানে বলেন, পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অসম্পূর্ণ প্রজেক্টগুলোর নির্মাণকাজ শেষ করতে হবে। এতে করে অর্থনৈতিক ধারা ফিরলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১০

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১১

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১২

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৩

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৪

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৫

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৬

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৭

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৮

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৯

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

২০
X