কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৪ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

কত টাকায় নিতে পারবেন স্নেক ম্যাসাজ

ফিলিপাইনের কালিবো অস্ট্রিচ ফার্মে স্নেক ম্যাসাজ নিচ্ছেন দুই তরুণী। ছবি : সংগৃহীত
ফিলিপাইনের কালিবো অস্ট্রিচ ফার্মে স্নেক ম্যাসাজ নিচ্ছেন দুই তরুণী। ছবি : সংগৃহীত

গায়ের ওপর ঘুরে বেড়াচ্ছে বড় বড় সাপ। জড়িয়ে রয়েছে তরুণীকে। এমন পরিস্থিতিতে ভয় কিংবা আতঙ্কে চিৎকার করার কথা থাকলেও উল্টো সাপের আলিঙ্গন দারুণ উপভোগ করছেন তিনি। শিহরণ জাগানিয়া এমন মুহূর্ত চোখে ফুটে উঠেছে ওই তরুণীর। মূলত মন আর শরীরের ব্যথা দূর করতেই, ওই তরুণী এভাবে সাপের আলিঙ্গন উপভোগ করছেন।

হলুদ-কালো বাহারি রঙের সাপ। বড়সড় এমন দুটি সাপ এক তরুণীর গায়ে চড়ে বসেছে। না, তাকে কামড় দিচ্ছে না। আর সেই তরুণীও সাপের এমন সঙ্গ দারুণ উপভোগ করছেন। অভিনব এমন আলিঙ্গনের নাম দেওয়া হয়েছে স্নেক ম্যাসাজ। স্ট্রেস, ব্যথা বা ভয় দূর করতেই এই অভিনব ট্রিটমেন্ট করাচ্ছেন অনেকে।

ফিলিপাইনের আকলান প্রদেশে অবস্থিত কালিবো অস্ট্রিচ ফার্মে গেলে মিলবে এই ব্যতিক্রমী স্নেক ম্যাসাজ। ভিডিও ফুটেজে দেখা যায়, অনন্য এই ট্রিটমেন্ট নিচ্ছেন দুজন নারী। তারা কাঠের তৈরি একটি খাটের ওপর শুয়ে রয়েছেন। আর তাদের গায়ের ওপর হিঁস হিঁস শব্দ করে ঘুরে বেড়াচ্ছে বার্মিজ ও আলবিনো পাইথন।

ম্যাসাজ নিতে আসা জেসিকার ভাষায়, এই অনুভূতি খুব দারুণ। এমনকি এই সাপগুলো নিজের শরীর থেকে সরাতেই চান না তিনি। সোশ্যাল মিডিয়া ও বন্ধু-বান্ধবের কল্যাণেই অভিনব এই চিকিৎসার কথা জানতে পেরেছেন জেসিকা। এরপরই ছুটে এসেছেন কালিবো অস্ট্রিচ ফার্মে। সাপের ঠান্ডা শরীর তার ওপর ঘুরে বেড়ালেও নাকি ভয়ের বদলে চাপমুক্ত হচ্ছেন তিনি।

চিকিৎসার জন্য এই ফার্মে এখন তিনটি বার্মিজ ও দুটি আলবিনো পাইথন রয়েছে। সাপের গা থেকে যেন কোনো বাজে গন্ধ না আসে, তাই ম্যাসাজের আগে সেগুলোকে ভালো করে ধোয়া হয়। আর সাপগুলো যে কারো ক্ষতি করবে না সেটিরও নিশ্চয়তা দিচ্ছেন ফার্মটির মালিক রামোন দিও। এই সাপগুলো পেলে-পুষে বড় করা হয়েছে বরে জানাচ্ছেন তিনি।

তারপরও এই স্নেক ম্যাসাজের পুরো বিষয়টা সাপ নিয়ে কাজ করা ব্যক্তিরা দেখভাল করে থাকেন। যে কেউ প্রতি আধা ঘণ্টার জন্য এই স্নেক ম্যাসাজ নিতে পারেবেন মাত্র ৩০০ ফিলিপাইন পেসো বা ৬০০ টাকার একটু বেশিতে। একবার যারা এই ম্যাসাজ নিয়েছেন, তারা আবারও এখানে আসেন বলেও দাবি করছেন রিও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১০

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১১

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১২

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৩

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৫

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৬

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৭

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৮

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৯

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

২০
X