কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ০১:৪৭ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিপাইনে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

এফএ-৫০ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
এফএ-৫০ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশে বিদ্রোহবিরোধী অভিযানের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। দেশটির বিমানবাহিনী বুধবার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

দুর্ঘটনাটি কখন ঘটেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, ৪ মার্চ মধ্যরাতের পরপরই বুকিডন প্রদেশে অভিযানে থাকা অন্যান্য বিমানের সঙ্গে এফএ-৫০ যুদ্ধবিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে বিমানবাহিনী।

বুধবার দক্ষিণ মিন্দানাও অঞ্চলের কালাতুঙ্গান পর্বতমালায় জেট ফাইটারটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। সেখানেই দুই পাইলটের মরদেহ পড়েছিল।

বিমানবাহিনীর মুখপাত্র কনসুয়েলো ক্যাস্টিলো ভার্চুয়াল ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ধ্বংসাবশেষ দেখে মনে হচ্ছে এটি একটি দুর্ঘটনা। দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য তদন্ত চলছে।

কাস্টিলো আরও বলেন, দুর্ঘটনার পর দক্ষিণ কোরিয়ার তৈরি বাকি ১১টি এফএ-৫০ যুদ্ধবিমান গ্রাউন্ডেড করা হয়েছে। আমাদের উদ্দেশ্য হলো বিরোধীদের শক্তি অবিলম্বে ধসিয়ে দেওয়া। যাতে আমাদের দেশের কার্যক্রম খুব বেশি ব্যাহত না হয়।

অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার এবং দক্ষিণ চীন সাগরে চীনের বিরুদ্ধে সামুদ্রিক সীমান্ত রক্ষার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সামরিক আধুনিকীকরণ কর্মসূচি হাতে নেয় ফিলিপাইন। এরই অংশ হিসেবে ২০১৪ সালে দক্ষিণ কোরিয়া থেকে ১২টি এফএ-৫০ বিমান কিনে দেশটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X