কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মিয়ানমারে নির্বাচনের তারিখ জানাল জান্তা

মিয়ানমারের জান্তা প্রধান। ছবি : সংগৃহীত
মিয়ানমারের জান্তা প্রধান। ছবি : সংগৃহীত

মিয়ানমারে নির্বাচনের তারিখ জানিয়েছে জান্তা। তারা জানিয়েছে, দেশটিতে ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন আয়োজন করা হবে।

শনিবার (০৮ মার্চ) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জান্তাপ্রধান মিন আং হ্লাইংয়ের উদ্ধৃতি দিয়ে এই খবর জানানো হয়েছে। খবর রয়টার্সের।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো নির্বাচনের তারিখ ঘোষণা করেছে জান্তা। সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানিয়েছে, আমরা শিগগিরই একটি মুক্ত ও ন্যায্য নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছি। ৫৩টি রাজনৈতিক দল ইতোমধ্যে নির্বাচনে অংশগ্রহণের জন্য তাদের প্রার্থী তালিকা জমা দিয়েছে।

ডিসেম্বরে প্রকাশিত একটি পরিসংখ্যন প্রতিবেদন অনুযায়ী, জান্তা দেশের ৩৩০টি টাউনশিপের মধ্যে মাত্র ১৪৫টিতে সম্পূর্ণ ভোটার তালিকা প্রস্তুত করতে পেরেছে। এই নির্বাচন আরও সহিংসতার ঝুঁকি বাড়াতে পারে, কারণ জান্তা এবং তার বিরোধীরা মিয়ানমারের অঞ্চলগুলোতে তাদের নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করছে। এই বিস্তৃত সংঘাত অর্থনীতিকে ধ্বংসস্তূপে ফেলেছে এবং ৩৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের জান্তা ২০২১ সালে গণতান্ত্রিক সরকার অং সান সু চিকে উৎখাত করে ক্ষমতা দখল করে। এরপর থেকে সেনাবাহিনী গঠিত সরকার গত তিন বছর ধরে দেশটি শাসন করে আসছে।

ক্ষমতা গ্রহণের এক মাসের মধ্যে নির্বাচনের কথা ছিল জান্তার। তবে নানা অজুহাতে সেই কথার বাস্তবায়ন করেনি জান্তা। ফলে বর্তমানে জান্তার প্রধান জেনারেল হ্লেইং যে নির্বাচনের পূর্বাভাস দিয়েছেন তা আদৌ বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

এর অগে নির্বাচনের শর্ত হিসেবে জান্তা শান্তি ও স্থিতিশীলতার শর্তারোপ করে। অন্যদিকে মিয়ানমারের জান্তার সঙ্গে বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ রয়েছে। ফলে এমন স্থিতিশীল পরিবেশ আসবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং পরিস্থিতি পার করছে।

মিয়ানমারের জান্তা প্রশাসন প্রতি ছয় মাস পরপর জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়ে চলছে। শান্তি ও স্থিতিশীলতার বিষয়টি সামনে রেখে বারবার এ মেয়াদ বাড়ানো হচ্ছে। অন্যদিকে নির্বাচনের জন্য শান্তি ও স্থিতিশীলতার কথা বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১০

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১২

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৩

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৪

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৫

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৬

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৮

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৯

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

২০
X