কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ট্রেন ছিনতাইয়ের ভিডিও প্রকাশ

বেলুচিস্তানের পাহাড়ি অঞ্চলে চলাচলকারী জাফর এক্সপ্রেস। ডনের ফাইল ছবি
বেলুচিস্তানের পাহাড়ি অঞ্চলে চলাচলকারী জাফর এক্সপ্রেস। ডনের ফাইল ছবি

পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী ট্রেনে হামলা ও হাইজ্যাকের একটি ভিডিও প্রকাশ করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। কীভাবে রেললাইনে বোমা হামলা করা হয় এবং ট্রেনের নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের জিম্মি করা হয় তা ওই ভিডিওতে ধরা পড়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) স্থানীয় সময় বিকেলে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনটি বেলুচিস্তানের বোলান এলাকায় পৌঁছলে সেটির গতিরোধ করে অস্ত্রধারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনটি এখনো হামলাকারীদের নিয়ন্ত্রণে রয়েছে। এটি দখলমুক্ত করার জন্য অভিযান চালাচ্ছে দেশটির সেনাবাহিনী।

পাকিস্তানের জনপ্রিয় ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, ট্রেন থামানোর জন্য হামলাকারীরা রেললাইনে বিস্ফোরণ ঘটায় এবং চালকের কক্ষে গুলি চালায়, এতে ট্রেনের চালক আহত হন। এরপর হামলাকারীরা ট্রেনে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় ও যাত্রীদের জিম্মি করে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ট্রেনটিতে ৯টি বগিতে প্রায় ৪০০ যাত্রী ছিলেন। তবে হামলাকারীদের সংখ্যা কতজন তা নিশ্চিত করা যায়নি। সেনাবাহিনীর অভিযান শুরুর পর থেকে ১৫৫ যাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং ২৭ সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া আহত ১৭ যাত্রীকে জরুরি চিকিৎসার জন্য পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে হতাহতের সংখ্যা এখনো সুনির্দিষ্ট নয়।

দেশটির নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে। ট্রেন অপহরণের কয়েক ঘণ্টা পর তারা এ ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট হতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, পাহাড়ি ও নির্জন একটি অঞ্চল। ট্রেনটি একটি টানেল থেকে মাত্র বের হয়েছে। ঠিক সেই সময় রেললাইনে বিস্ফোরণ ঘটানো হয়। তখন ট্রেনটি থেমে যায়। ওই সময় কালো ধোঁয়া দেখা যায়।

অস্ত্রধারী ব্যক্তিরা আগেই পাহাড়ের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে রেখেছিল। বিস্ফোরণের পরেই তারা নিচে নেমে আসে এবং গুলি করতে করতে ট্রেনটির নিয়ন্ত্রণ নেয়। ভিডিওর পরের অংশে দেখা যায়, যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে পাশে দাঁড় করিয়ে রেখেছে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X