কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ০৯:২৭ এএম
আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১১:৩৩ এএম
অনলাইন সংস্করণ
মিয়ানমারে ভূমিকম্প

মৃত্যু ছাড়াতে পারে ১০ হাজার : ইউএসজিএস

মিয়ানমারে ভূমিকম্প
ভূমিকম্পে ধসে পড়েছে ভবন। ছবি : সংগৃহীত

মিয়ানমারের ভূমিকম্পে মৃতের সংখ্যা সহজেই ১০,০০০ ছাড়িয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের মডেলের অনুমান এ আভাস দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) শুক্রবার মধ্যরাতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিয়ে একটি অনুমান প্রকাশ করে। তাতে বলা হয়, মডেলিংয়ের আনুমানিক হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে যেতে পারে এবং আরও অনেক বেশিও হতে পারে। জনবহুল এলাকা এবং কাছাকাছি স্থাপনাগুলোর ঝুঁকির কারণে মৃতের সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা প্রবল বলে ধারণা করা হচ্ছে।

প্রাণহানি ছাড়াও সম্পদের ব্যাপক ক্ষতি হতে পারে। এ ক্ষতির পরিমাণ আর্থিক, পরিবেশগত এবং সার্বিক সম্পদ মিলিয়ে ১ হাজার কোটি ডলার ছাড়াতে পারে। দ্য নিউজিল্যান্ড হেরাল্ড ও গেফার্ড ডেইলি ইউএসজিএসর সূত্রে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করে।

শুক্রবার মিয়ানমার এবং থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এ পর্যন্ত ১৫০ জনেরও বেশি মানুষ নিহত এবং শত শত আহত হয়েছেন। কয়েক ডজন ধসে পড়া ভবনের নিচে আটকা পড়েছেন বহু মানুষ। তাদের উদ্ধারে অভিযান চলছে। তবে আটকে পড়া অনেকে গুরুতর আহত হওয়ায় উদ্ধার বিলম্ব হলে তারাও মারা যেতে পারেন।

মধ্য মায়ানমারের সাগাইং শহরের উত্তর-পশ্চিমে শুক্রবার বিকেলে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কয়েক মিনিট পরেই ৬.৪ মাত্রার একটি আফটারশক আঘাত হানে।

ভূমিকম্পে মিয়ানমারের বিভিন্ন অংশে ভবনগুলো ভেঙে পড়ে। সেতু ভেঙে এবং রাস্তাঘাটে ফাটল ধরে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। তবে ব্যাংককের অদূরে নির্মাণাধীন একটি ৩০ তলা আকাশচুম্বী ভবন ভেঙে পড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, মিয়ানমারে ভূমিকম্পে কেঁপেছে থাইল্যান্ড ও বাংলাদেশ। প্রায় ১,০০০ কিলোমিটার (৬২০ মাইল) দক্ষিণে থাই রাজধানী ব্যাংককেও ভবন কেঁপে ওঠে এবং শত শত মানুষ আতঙ্কে বাইরে বেরিয়ে আসে। স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ করে দেওয়া হয়।

তেমনি বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X