কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প, একাধিক ভবনধস

ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ। ছবি : সংগৃহীত
ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ। ছবি : সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক। দেশটিতে এ ভূমিকম্পের প্রভাবে একাধিক ভবন ধসে পড়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, তুরস্কের পশ্চিমাঞ্চলে সোমবার রাতে শক্তিশালী ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে আগে থেকেই ক্ষতিগ্রস্ত অন্তত তিনটি ভবন ও একটি দোতলা দোকান ধসে পড়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বালিকেসির প্রদেশের সিনদিরগি শহরে। স্থানীয় সময় রাত ১০টা ৪৮ মিনিটে এটি আঘাত হানে। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ৬ কিলোমিটার (৩.৭ মাইল)।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, কম্পন অনুভূত হয়েছে রাজধানী ইস্তাম্বুল এবং আশপাশের বুরসা, মানিসা ও ইজমির প্রদেশেও। ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানিয়েছেন, ভূমিকম্পে যেসব ভবন ধসে পড়েছে, সেগুলো আগের কম্পনে ক্ষতিগ্রস্ত ছিল এবং বর্তমানে ফাঁকা ছিল।

বালিকেসির প্রদেশের গভর্নর ইসমাইল উস্তাওগলু জানান, সরাসরি ভবনধসের কারণে কেউ আহত না হলেও, আতঙ্কে দৌড়ে পালানোর সময় ২২ জন আহত হয়েছেন। স্থানীয় প্রশাসক দোগুকান কোয়ুনচু আনাদোলু সংবাদ সংস্থাকে বলেন, এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর নেই, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই চলছে।

এর আগে গত আগস্টেও সিনদিরগিতে একই মাত্রার ভূমিকম্পে একজন নিহত ও বহু মানুষ আহত হয়েছিলেন। এরপর থেকে বালিকেসির অঞ্চলটিতে ছোট ছোট ভূমিকম্প হয়ে আসছিল। ২০২৩ সালে দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৫৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান এবং শত-সহস্র ভবন ধসে পড়ে। সেই ঘটনায় পড়শি সিরিয়ায়ও প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X