কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০২:২৮ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আসিয়ানে নিষিদ্ধ, তবুও আনোয়ারের সঙ্গে জান্তা নেতার বৈঠক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মিয়ানমারের সেনা শাসক মিন অং হ্লাইং। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মিয়ানমারের সেনা শাসক মিন অং হ্লাইং। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আজ (বৃহস্পতিবার) থাইল্যান্ডের ব্যাংককে মিয়ানমারের সেনা শাসক মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। তবে এ বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মিয়ানমারের সামরিকবিরোধী গোষ্ঠীগুলো।

আনোয়ার বর্তমানে আসিয়ানের চেয়ারম্যান। তিনি জানিয়েছেন, ‘মানবিক দৃষ্টিকোণ’ থেকে এ আলোচনায় বসছেন। যদিও মিয়ানমারের জান্তা সরকারকে আসিয়ান বহু আগে থেকেই দূরে রেখেছে।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে শুরু হয় গৃহযুদ্ধ। এরপর থেকেই দেশটি আসিয়ানের শান্তি পরিকল্পনা মানতে ব্যর্থ হওয়ায় সেনা নেতাদের নিষিদ্ধ করে আসিয়ান।

তবে গত ২৮ মার্চ দেশটিতে ভয়াবহ ভূমিকম্পে ৩ হাজার ৬০০ জনের বেশি মানুষ মারা যাওয়ার পর জান্তা প্রধান মিন অং হ্লাইং ব্যাংককে কিছু গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। এরপর আবারও তিনি আনোয়ারের সঙ্গে বৈঠকে অংশ নিতে যাচ্ছেন বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র।

এ বৈঠকে থাকবেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাও, যিনি আনোয়ারের একজন পরামর্শক হিসেবে কাজ করছেন।

তবে মিয়ানমারের বিরোধী সরকার ও কারেন ন্যাশনাল ইউনিয়নসহ একাধিক সংগঠন জানিয়েছে, এই বৈঠক মানবিক সাহায্যের ছলে জান্তা নেতাকে বৈধতা দেওয়ার চেষ্টা হতে পারে। তারা এটিকে ‘অত্যন্ত সতর্কতার সঙ্গে’ বিবেচনা করার আহ্বান জানিয়েছে।

মিয়ানমারে ২ এপ্রিল ২০ দিনের একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। আনোয়ার সেই যুদ্ধবিরতি আরও বাড়ানোর জন্যই এই বৈঠকে বসছেন বলে জানা গেছে।

তবে জাতিসংঘ বলছে, যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও সেনাবাহিনী এখনো বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ড

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১০

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

১১

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

১২

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

১৩

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

১৪

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

১৫

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

১৬

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

১৭

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

১৮

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

১৯

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

২০
X