চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ছিনতাইয়ের ২ ঘণ্টার মধ্যে অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামে নগরীতে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের দুই ঘণ্টা পর উদ্ধার ও তিনজন গ্রেপ্তার। ছবি : কালবেলা
চট্টগ্রামে নগরীতে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের দুই ঘণ্টা পর উদ্ধার ও তিনজন গ্রেপ্তার। ছবি : কালবেলা

চট্টগ্রামে নগরীতে সিএনজিচালিত অটোরিকশা চুরি হওয়ার দুই ঘণ্টা পর উদ্ধার করে আস্থার জায়গা করে নিচ্ছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) ভোররাত আনুমানিক ৪টার সময় চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় মনির নামের এক অটোরিকশাচালক ছিনতাইয়ের কবলে পড়ে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাত্র দুই ঘণ্টার মধ্যে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. ওয়ারিদ কুদ্দুস আকিব (২০), মো. সাইফুদ্দীন ওরফে সাবু (২৮) এবং নোয়েল ডায়েস (২৪)।

পুলিশ জানায়, অটোরিকশাচালক মনির হোসেন পাথারঘাটার বংশাল রোড থেকে এক যাত্রীকে জলিলগঞ্জে পৌঁছে দেন। ভাড়া নেওয়ার সময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা যাত্রীবেশী ছিনতাইকারীসহ তিন যুবক চালক মনির হোসেনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে তারা সিএনজি, একটি বাটন মোবাইল ফোন, নগদ টাকা এবং বিভিন্ন কাগজপত্র লুট করে মেরিনাস রোডের দিকে পালিয়ে যায়।

নগরবাসীর প্রত্যাশা, চুরি হওয়ার দুই ঘণ্টা পর পুলিশ সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করতে সক্ষম হলে পুরো নগরীতে চুরি, ছিনতাই, ডাকাত, প্রতারক ইত্যাদি চক্রের সদস্যদের গ্রেপ্তার করা তাদের একদিনের কাজ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, ছিনতাইয়ের দুই ঘণ্টার মধ্যে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে তিন ছিনতাইকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X