কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের তারিখ ঘোষণা করল মালয়েশিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় জিলহজ বা ঈদুল আজহার চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় দেশজুড়ে চাঁদ দেখার প্রচেষ্টা চালানো হলেও কোথাও চাঁদের দেখা মেলেনি। ফলে দেশটির ধর্ম বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের জিলকদ মাস ৩০ দিন পূর্ণ করবে।

দেশটি জানিয়েছে, ২৯ মে (বুধবার) থেকে মালয়েশিয়ায় জিলহজ মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী, দেশটিতে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে আগামী ৭ জুন, শনিবার।

এদিকে, মালয়েশিয়ার পাশের দেশ এবং বিশ্বের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর আবাসস্থল ইন্দোনেশিয়ায় এদিন চাঁদ দেখা গেছে। ফলে সেখানে জিলহজ মাস শুরু হবে এক দিন আগে, অর্থাৎ ২৮ মে থেকে, আর ঈদুল আজহা পালিত হবে ৬ জুন, শুক্রবার।

এদিকে মধ্যপ্রাচ্যসহ অন্যান্য মুসলিম দেশেও চলছে চাঁদ দেখার কার্যক্রম। যদি আজ সৌদি আরবে চাঁদ দেখা যায়, তাহলে ৫ জুন হবে আরাফাত দিবস এবং ৬ জুন উদ্‌যাপিত হবে ঈদুল আজহা। উল্লেখ্য, জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমেই হজ এবং ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হয়ে থাকে।

ঈদুল আজহা, মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব, যা জিলহজ মাসের ১০ তারিখে উদ্‌যাপিত হয়। এই দিনে মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি দিয়ে স্মরণ করে হজরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগকে, যিনি আল্লাহর নির্দেশে তার পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন।

এই উৎসব মুসলিমদের মধ্যে আত্মত্যাগ, কৃতজ্ঞতা এবং ঐক্যের শিক্ষা ছড়িয়ে দেয়। সারা বিশ্বের মুসলিমরা আনন্দের সঙ্গে এই উৎসব করে থাকেন। ইন্দোনেশিয়ায় বসবাসরত মুসলিম প্রবাসীরাও ঈদের এই আনন্দঘন সময়টিকে উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছেন পরিবার-পরিজন ও কমিউনিটির সঙ্গে।

সূত্র: গালফ নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১০

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১১

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১২

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৩

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৪

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৫

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৬

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৭

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৮

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৯

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

২০
X