কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১০:১২ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশকে ৪৮ যুদ্ধবিমান দিচ্ছে তুরস্ক

যুদ্ধবিমান ও ইনসেটে রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
যুদ্ধবিমান ও ইনসেটে রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়াকে ৪৮ টি যুদ্ধবিমান দিচ্ছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বুধবার (১১ জুন) এ ঘোষণা দেন। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি)।

চুক্তি অনুযায়ী তুরস্ক দেশীয়ভাবে উৎপাদিত ৪৮টি কান যুদ্ধবিমান ইন্দোনেশিয়ায় রপ্তানি করবে। নিজস্ব পদ্ধতিতে উৎপাদিত উন্নত বিমান রপ্তানির প্রথম চুক্তি এটি। যদিও কান এখনও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে।

এরদোয়ান এক্স পোস্টে বলেন, ৪৮টি কান যুদ্ধবিমান তুরস্কে তৈরি করা হবে এবং ইন্দোনেশিয়ায় রপ্তানি করা হবে। তিনি আরও যোগ করেন, ইন্দোনেশিয়ার "স্থানীয় ক্ষমতা" উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে একীভূত করা হবে।

তুর্কি নেতা চুক্তির আর্থিক বিবরণ বিস্তারিত প্রকাশ করেননি।

তুরস্কের সাবাহ সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে, জাকার্তায় প্রতিরক্ষা শিল্প প্রদর্শনী ‘ইন্দো ডিফেন্স ২০২৫’-এর ফাঁকে এই চুক্তিটি করা হয়।

এরদোয়ান বলেন, এই চুক্তি আমাদের দেশীয় এবং জাতীয় প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি এবং অর্জনগুলোকে তুলে ধরে। চুক্তিটি সুরক্ষিত করার ক্ষেত্রে তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তোর ভূমিকার প্রশংসাও করেন।

তুরস্কের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান সফলভাবে ২০২৪ সালে তার প্রথম উড্ডয়ন সম্পন্ন করে। এর প্রথম ইউনিট ২০২৮ সালে ইন্দোনেশিয়ায় সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে।

তুরস্ক ও ইন্দোনেশিয়ার মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্কের মধ্যে এই চুক্তিটি করা হলো। এই বছরের শুরুতে দুই দেশ একটি বেকার যুদ্ধ-ড্রোন কারখানায় যৌথ বিনিয়োগে সম্মত হয়। ইন্দোনেশিয়ায় কারখানাটি করা হবে।

পাকিস্তান এবং আজারবাইজানের সঙ্গে তুরস্কের শক্তিশালী প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। তারাও কান যুদ্ধবিমান কিনতে আগ্রহী।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১০

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১১

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১২

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৩

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৪

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৫

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৬

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৭

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৮

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৯

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

২০
X