কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১১:৪৫ এএম
আপডেট : ২৭ জুন ২০২৫, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

হঠাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রীকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন

রুবিও ও শাহবাজ। ছবি : সংগৃহীত
রুবিও ও শাহবাজ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ফোন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ফোনালাপ হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

বৃহস্পতিবার (২৬ জুন) এ দুই নেতার ফোনালাপ হয়। তারা ইসরায়েল ও ইরানের মধ্যে টেকসই শান্তি নিয়ে কথা বলেছেন। খবর দ্য টাইমস অব ইসরায়েল ও পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, শাহবাজ ও রুবিও ইসরায়েল ও ইরানের মধ্যে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা করেছেন। পররাষ্ট্রমন্ত্রী রুবিও জোর দিয়ে বলেন, ইরান কখনই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না।

দুই নেতা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য একসঙ্গে কাজ করার গুরুত্ব স্বীকার করেছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।

শুক্রবার (২৭ জুন) পাকিস্তান সরকার জানায়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছ থেকে টেলিফোনে কল পান। উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ কথোপকথনে প্রধানমন্ত্রী ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিতে নেতৃত্বদানকারী প্রেসিডেন্ট ট্রাম্পের সাহসী ও সিদ্ধান্তমূলক নেতৃত্বের প্রশংসা করেন। তিনি পাকিস্তান-ভারত যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য রুবিওকে ধন্যবাদ জানান।

শাহবাজ ও রুবিও পাকিস্তান-মার্কিন সম্পর্ককে শক্তিশালী করার জন্য, বিশেষ করে বর্ধিত বাণিজ্যের মাধ্যমে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে দেখা করেন। সেখানেও তারা ইরান নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে। তবে ওই আলোচনায় একসঙ্গে কাজ করার বিষয়ে কী কী সিদ্ধান্ত হয়েছে, তা স্পষ্ট করেনি দুই দেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১০

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১১

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১২

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১৩

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৪

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৫

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৭

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৮

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৯

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

২০
X