কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৯ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

পৃথিবীতে ফিরছেন সেই মুসলিম নভোচারী

সংযুক্ত আরব আমিরাতের মুসলিম নভোচারী সুলতান আল-নিয়াদি। ছবি : নাসা
সংযুক্ত আরব আমিরাতের মুসলিম নভোচারী সুলতান আল-নিয়াদি। ছবি : নাসা

মহাকাশ থেকে পৃথিবীতে ফিরছেন সংযুক্ত আরব আমিরাতের সেই মুসলিম নভোচারী। ১৮৪ দিন মহাকাশে কাটানোর পর সুলতান আল-নিয়াদি পৃথিবীর দিকে রওনা হয়েছেন। এর আগে তিনি মহাকাশ থেকে মক্কা মদিনার ছবি তুলে পাঠিয়েছিলেন।

সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, রোববার আরব আমিরাতের স্থানীয় সময় ৩টা ৫ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীর দিকে রওনা দিয়েছেন নিয়াদি। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে করে তিনিসহ আরও তিনি নভোচারী পৃথিবীর দিকে রওনা দিয়েছেন। মুসলিম হিসেবে নিয়াদি প্রথম ব্যক্তি যিনি সবচেয়ে বেশি সময় মহাকাশে অবস্থান ও হেঁটে বেড়িয়েছেন।

সংবাদমাধ্যম জানিয়েছে, নিয়াদির পৃথিবীর বুকে ফিরে আসার মিশন পরিচালনা করছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির টেক্সাসের হোস্টন শহর থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে। তাদের পৃথিবীর বুকে ফিরতে ১৭ ঘণ্টা সময় লাগবে। তার সাথে আরও রয়েছেন নাসার নভোচারী স্টেফেন বাওয়েন, উডি হোবার্গ এবং রাশিয়ান নভোচারী আন্দ্রে ফেদেয়েভ। সোমবার আরব আমিরাতের সময় ৮টা ০৭ মিনিটে তারা ফ্লোরিডা উপকূলে অবতরণ করবেন।

মহাকাশ থেকে যাত্রার ঘণ্টাখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেষবারের মতো একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেন, মহাকাশ এটা শেষ নয়, আবার তোমার সাথে দেখা হবে। হয়তো নতুন কোনো মিশন বা নতুন গন্তব্যে। আমাদের স্বপ্নকে সফল করার জন্য আমার ওপর আস্থা ও বিশ্বাস রাখায় আমি আমার প্রিয় দেশকে ধন্যবাদ জানাই। আশা করছি, সফলভাবে ফিরতে পারব। আমাদের আবার দেখা হবে।

এর আগে নিয়াদি গত শুক্রবার মহাকাশ থেকে পৃথিবীর একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি লিখেন, এত সুন্দর ভিউ আমার সবসময় মনে থাকবে।

মুসলিম এ নভোচারী মহাকাশে থাকাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সাথে সংযুক্ত ছিলেন। এ সময় তিনি মহাকাশ থেকে বিভিন্ন দেশ ও ল্যান্ডমার্কের ছবিও শেয়ার করেন।

চলতি বছর পবিত্র হজের সময় মহাকাশ থেকে মক্কার চিত্র কেমন ছিল মহাকাশ থেকে তার ছবি প্রকাশ করেন সংযুক্ত আরব আমিরাতের মহাকাশচারী সুলতান আল নিয়াদি। প্রায় ৪০০ কিলোমিটার দূরত্ব থেকে তোলা সেই ছবিতে মসজিদুল হারামের কাঠামো বেশ স্পষ্টই দেখা যাচ্ছিল। এর আশপাশের সড়কগুলো রেখার মতো ছবিতে বিস্তৃত দেখা যায়।

পবিত্র হজের দিন এই ছবি টুইটারে প্রকাশ করে সুলতান আল নিয়াদি ক্যাপশনে লিখেন, ‘আজ পবিত্র হজের গুরুত্বপূর্ণ দিন। দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় বিশ্বাস শুধুই বিশ্বাস নয়। কাজকর্মের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠা পায়। এটা আমাদের সবাইকে সহানুভূতিশীল, নম্র এবং ঐক্যবদ্ধ হতে অনুপ্রাণিত করে। এটা মক্কার পবিত্র স্থানগুলোর ছবি। ছবিটা আমি গতকাল তুলেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১০

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১২

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৩

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৪

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৫

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৬

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৭

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৮

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৯

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

২০
X