কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ০৮:৪৭ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৩, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

হজের সময় মহাকাশ থেকে মক্কাকে যেমন দেখাচ্ছিল

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে মক্কা দেখতে যেমন ছিল। ছবি : সুলতান আল নিয়াদির
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে মক্কা দেখতে যেমন ছিল। ছবি : সুলতান আল নিয়াদির

চলতি বছর পবিত্র হজের সময় মহাকাশ থেকে মক্কার চিত্র কেমন ছিল, তার ছবি প্রকাশ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের মহাকাশচারী সুলতান আল নিয়াদি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে এই ছবি উঠান। খবর স্পেস ডটকমের।

প্রায় ৪০০ কিলোমিটার দূরত্ব থেকে তোলা এই ছবি এখন পর্যন্ত দেড় লাখের বেশিবার দেখা হয়েছে। ছবিটিতে মসজিদুল হারামের কাঠামো বেশ স্পষ্টই দেখা যাচ্ছে। এর আশপাশের সড়কগুলো রেখার মতো বিস্তৃত হয়ে আছে।

পবিত্র হজের দিন এই ছবি টুইটারে প্রকাশ করেছেন মহাকাশচারী সুলতান আল নিয়াদি। এর ক্যাপশন তিনি লিখেছেন, ‘আজ পবিত্র হজের গুরুত্বপূর্ণ দিন। দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় বিশ্বাস শুধুই বিশ্বাস নয়। কাজকর্মের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠা পায়। এটা আমাদের সবাইকে সহানুভূতিশীল, নম্র এবং ঐক্যবদ্ধ হতে অনুপ্রাণিত করে। এটা মক্কার পবিত্র স্থানগুলোর ছবি। ছবিটা আমি গতকাল তুলেছি।’

এ বছর প্রায় ২৫ লাখ ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজে অংশ নিয়েছেন। হজযাত্রীরা ৪০ থেকে ৫০ দিন সৌদি আরবে অবস্থান করেন। এর মধ্যে ৫ দিন হজের আনুষ্ঠানিকতা। মদিনায় মসজিদে নববিতে আট দিন ৪০ ওয়াক্ত নামাজ আদায় করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X