কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০২:৪৬ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৮:৫১ এএম
অনলাইন সংস্করণ

মধ্যরাতে হাসপাতালে খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পুরোনো ছবি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পুরোনো ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন।

বুধবার (২৩ জুলাই) রাত ১টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়ে রাত ১টা ৪৮ মিনিটে হাসপাতালে পৌঁছান তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তবে খালেদা জিয়া কি হাসপাতালে ভর্তি হবেন, নাকি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতেই আবার বাসায় ফিরবেন, দলের মিডিয়া সেলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। বিগত আওয়ামী লীগ সরকারে আমলে বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় কারাবন্দি ছিলেন। এ সময় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার আবেদন অগ্রাহ্য করে চিকিৎসা বাধাগ্রস্ত করে আওয়ামী সরকার।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডন যান লিভার সিরোসিস, কিডনি, হার্টসহ নানা জটিলতায় আক্রান্ত খালেদা জিয়া। হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি। লন্ডন ক্লিনিকে ১৭ দিনের চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে কিংস্টনে বড় ছেলে তারেক রহমানের বাসায় যান বেগম জিয়া। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সময় চিকিৎসকরা জানিয়েছিলেন, বয়স বিবেচনায় খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে সিদ্ধান্তে আসা যায়নি। তিন মাস পর গত ৬ মে লন্ডন থেকে দেশে ফেরেন খালেদা জিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১০

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১১

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১২

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৩

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৪

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৫

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৮

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X