কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১২:২৫ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৯:০৬ এএম
অনলাইন সংস্করণ
মাইলস্টোন ট্র্যাজেডি

দগ্ধদের চিকিৎসায় ঢাকায় ভারতের মেডিকেল টিম

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়া ভবনটিতে উদ্ধারকাজ চালানোর সময়। ছবি : সংগৃহীত
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়া ভবনটিতে উদ্ধারকাজ চালানোর সময়। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের জরুরি চিকিৎসা দিতে ঢাকায় পৌঁছেছে ভারতের চার সদস্যের প্রতিনিধিদল।

বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, চার সদস্যের ভারতীয় চিকিৎসা প্রতিনিধিদলের মধ্যে দুজন দগ্ধ রোগীদের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক আর অন্য দুজন নার্স রয়েছেন। ঢাকায় আসা ভারতীয় চিকিৎসকেরা দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সাফদারজং হাসপাতালের জ্যেষ্ঠ বার্ন ও প্লাস্টিক সার্জন। দুটি হাসপাতালই ভারতের অন্যতম প্রথিতযশা সরকারি হাসপাতাল হিসেবে পরিচিত। ভারতীয় এই চিকিৎসক ও নার্সরা বৃহস্পতিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে দগ্ধ রোগীদের অবস্থা যাচাই করবেন।

এর আগে, গত মঙ্গলবার (২২ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দগ্ধদের সেবা দিতে প্রয়োজনীয় রসদ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি দল শিগগিরই ঢাকা যাবে। তারা রোগীদের অবস্থা পর্যালোচনা করবেন এবং প্রয়োজন মনে করলে পরবর্তী চিকিৎসা কিংবা বিশেষায়িত সেবার জন্য ভারতে নেওয়ার পরামর্শ দেবেন।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা গণমাধ্যমে বলেন, বৃহস্পতিবার সকালে চিকিৎসক প্রতিনিধিদল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে দগ্ধ রোগীদের অবস্থা যাচাই করবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোগীদের অবস্থার ওপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসা এবং প্রয়োজনে ভারতে নিয়ে গিয়ে বিশেষায়িত চিকিৎসার সুপারিশ করা হবে। তাদের প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনে ভারত থেকে আরও বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসতে পারে।

এর আগে, গত সোমবার (২১ জুলাই) বিমান বিধ্বস্তের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স পোস্টে শোক প্রকাশ করে বার্তা দেন। তিনি বলেন, ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখবোধ করছি, যেখানে নিহতের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। বাংলাদেশের প্রতি ভারত সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সব সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১০

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১১

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১২

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৩

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৭

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৮

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৯

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

২০
X