ভোলা প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ব্রুনাইতে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ভোলার জামালের

জামাল হোসেন। ছবি : সংগৃহীত
জামাল হোসেন। ছবি : সংগৃহীত

১২ বছরের কর্মজীবন শেষে দেশে ফিরে বিয়ের কথা ছিল ভোলার ছেলে জামাল হোসেনের। কিন্তু পূরণ হলো না তার সেই ইচ্ছা। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ে বিদ্যুৎস্পর্শে তার মৃত্যু হয়েছে। এ নিয়ে জামালের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে ব্রুনাইতে বাংলাদেশের কুমিল্লার কাজি জসিম ইলেকট্রনিক ফার্মে কর্মরত অবস্থায় তার মৃত্যু হয়। ছেলের মৃত্যুতে মা নিরুতাজ বেগম এখন পাগলপ্রায়।

জানা যায়, ভোলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর জাঙ্গালিয়া গ্রামের চৌকিদার বাড়ির মো. হাদিসের ছেলে জামাল হোসেন। সংসারে সচ্ছলতা ফেরাতে ১২ বছর আগে ২০১৩ সালে পাড়ি জমান ব্রুনাইতে। সেখানে কুমিল্লার কাজি জসিম ইলেকট্রনিক ফার্মে চাকরি নেন তিনি। ছয় বছর পর আগামী মাসের ৩ তারিখ বাড়ি ফিরে বিয়ে করার কথা ছিল তার। তবে মঙ্গলবার সকালে জামালের এক বন্ধুর মারফতে পরিবারের কাছে তার মৃত্যুর খবর আসে।

জামালের মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের কাছে অনুরোধ জানান তার বাবা মো. হাদিস। তিনি বলেন, ছেলেকে বহু বছর জীবিত দেখতে পাইনি। তার বোন কুলসুম ও জান্নাত তাদের ভাইয়ের মুখখানা দেখতে আহাজারি করছে। বাকরুদ্ধ মা নিরুতাজ। কোনো কথা নেই তার মুখে।

ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান কালবেলোকে বলেন, ভোলার ছেলের মৃত্যুর খবরটি আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। নিহতের পরিবার যদি জনশক্তি রপ্তানি অফিসে আবেদন করে তাহলে আমরা মরদেহ আনতে সর্বাত্মক সহযোগিতা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১০

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১১

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১২

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৩

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৪

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৫

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৬

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৭

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৮

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৯

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

২০
X