মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

মাইলস্টোন দুর্ঘটনা নিয়ে ফারুকীর পর আরশ খানের পাল্টা মন্তব্য

আরশ খান ও মোস্তফা সরয়ার ফারুকী। ছবি : সংগৃহীত
আরশ খান ও মোস্তফা সরয়ার ফারুকী। ছবি : সংগৃহীত

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা তথ্য ঘুরছে। এর মধ্যে কিছু ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে দেওয়া পোস্টের এক জায়গায় ফারুকী লিখেছেন- ‘মাইলস্টোনের ক্লাসে কারা ছিল, কারা প্রাণ হারিয়েছে, কারা চিকিৎসাধীন- এসবই তো রেকর্ডেড। সুতরাং দয়া করে ভুয়া হেডলাইন দেওয়া লেখা শেয়ার করে মানুষকে আরও ট্রমাটাইজড করবেন না। জাতি শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে।’

সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ফেসবুক পোস্ট। ছবি : সংগৃহীত

এরপরই ফারুকীর এই মন্তব্য ঘিরে শুরু হয় আলোচনা। তার পোস্টের পর অভিনয়শিল্পী আরশ খান পাল্টা মন্তব্য করে লিখেছেন— ‘জাতি উপদেষ্টাদের কাছেও আরেকটু দায়িত্বশীলতাই আশা করে।’

আরশ খান তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বিখ্যাত শিল্পী, পরিচালক যারা একটা মিসিং পোস্ট শেয়ার করেছেন- তারা মানুষ। তাদের পরিবারেও শিশু আছে। দেশের ক্রান্তিকালে তারাও অস্থির হয়ে থাকেন। তাই বিভিন্নভাবে এই ক্রাইসিসে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। যেহেতু আপনাদের দেওয়া তথ্য সম্পূর্ণভাবে অভিভাবকদের এবং ছাত্রদের কথার সঙ্গে মিলছে না, তাই আমরা ধোঁয়াশার মধ্যে আছি। ভুলবশত পোস্ট অথবা সম্মিলিত চক্রান্ত কি না, এসব তদন্ত করে, দুর্ঘটনার সঠিক তদন্ত করে আমাদের সঠিক তথ্য দিয়ে অবহিত করুন। যেন ভুল তথ্য আমাদের বিভ্রান্ত না করে। জাতি উপদেষ্টাদের কাছেও আরেকটু দায়িত্বশীলতাই আশা করে।’

ফেসবুকে অভিনেতা আরশ খানের পোস্ট। ছবি : সংগৃহীত

আরশ খানের এই মন্তব্যে অনেক ভক্ত ও শুভাকাঙ্ক্ষী প্রতিক্রিয়া জানিয়েছেন এবং পোস্টটি শেয়ার করেছেন।

এদিকে আরেকটি পোস্টে আরশ খান লিখেছেন, ‘সব রাজনীতিবিদকেই আমাকে বিরোধী দল মনে হবে। কারণ আমি জনতার পক্ষে কথা বলি।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১০

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১১

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১২

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৩

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৪

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৫

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৬

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৭

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৮

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৯

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

২০
X