কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৪:৫৮ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৮:২৪ এএম
অনলাইন সংস্করণ

মাইলস্টোন ট্র্যাজেডি : নিহতদের স্মরণে ঢাকা বারের দোয়া মাহফিল

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে ঢাকা বারের দোয়া মাহফিল। ছবি : সংগৃহীত
মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে ঢাকা বারের দোয়া মাহফিল। ছবি : সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷

বুধবার (২৩ জুলাই) বিকেলে ঢাকা আইনজীবী সমিতি এ আয়োজন করেন।

দোয়া মাহফিলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, যে দৃশ্য দেখেছি, তা সহ্য করার মতো না। এ জন্য টিভি পর্যন্ত দেখা বন্ধ করে দিয়েছি। যাদের সন্তান মারা গেছে তার বাবা-মা কীভাবে সহ্য করছেন জানি না। যারা নিহত হয়েছে, এখন তাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের কিছু করার নেই। তারা শহীদের মর্যাদা পাবেন, সেই দোয়া করি।

দোয়া মাহফিলে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলমের সভাপতিত্বে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ইব্রাহিম মিয়া, সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি আব্দুর রাজ্জাক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আহ্বায়ক খোরশেদ আলম, সদস্যসচিব নিহার হোসেন ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিম্বাবুয়ের বিপক্ষে ‘বাংলাদেশ ইমার্জিং’ দলের স্কোয়াড ঘোষণা

প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অক্ষম : গালিবাফ

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে : পরওয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

১০

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

১১

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

১২

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

১৩

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

১৪

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

১৫

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

১৭

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

১৮

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

১৯

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

২০
X