কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্টের চীন সফরের পরই ঝাড়ু হাতে রাস্তায় নেমেছে শত শত নারী বিক্ষোভকারী 

ইন্দোনেশিয়ায় ঝাড়ু হাতে নারীদের বিক্ষোভ, ছবি : রয়টার্স
ইন্দোনেশিয়ায় ঝাড়ু হাতে নারীদের বিক্ষোভ, ছবি : রয়টার্স

পুলিশের নির্যাতন এবং সরকারিভাবে অপব্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আবারও রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা। বুধবার (৩ সেপ্টেম্বর) শত শত নারী গোলাপি রঙের টিশার্ট পরে ঝাড়ু হাতে ইন্দোনেশিয়ার রাজধানীতে অবস্থিত পার্লামেন্ট অভিমুখে বিক্ষোভ করেন। খবর বিবিসি

জীবনযাত্রার ব্যয় এবং সংসদ সদস্যদের অঢেল সুযোগ-সুবিধার প্রতিবাদ জানিয়েছে শুরু হওয়া বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে গড়াচ্ছে। রাজধানী জাকার্তাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পুলিশের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল ট্যাক্সিচালক আফফান কুর্নিয়াওয়ানের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ দানা বেঁধে ওঠে।

বিক্ষোভ শুরু হওয়ার পর নিরাপত্তার কারণ দেখিয়ে বেইজিং সফর বাতিল ঘোষণা করেছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। কিন্তু বুধবার চীনে আয়োজিত জাতীয় কুচকাওয়াজ অনুষ্ঠানে দলীয় প্রধানদের একটি গ্রুপ ছবিতে প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশেই দেখা যায় প্রেসিডেন্ট প্রবোয়োকে।

চীন সফরের আগে গত সপ্তাহে প্রাবোয়ো বলেন, তিনি সরকারি এমপিদের জন্য সুযোগ-সুবিধা সীমিত করবেন। বিক্ষোভকারীরাও এই আহ্বান জানিয়ে আসছিল।

বিক্ষোভকারী নারীদের সংগঠন ইন্দোনেশিয়ান উইমেন অ্যালায়েন্সের (আইডব্লিওএ) সদস্যরা বলেন, রাষ্ট্র-সেনাবাহিনী এবং পুলিশের ওপর যে ময়লা পড়েছে তা পরিষ্কার করতেই প্রতীকী হিসেবে ঝাড়ু মিছিলের আয়োজন। এছাড়া বিক্ষোভকারীরা পুলিশ সংস্কারেরও দাবি জানায়।

বিবিসি ইন্দোনেশিয়াকে বিক্ষোভে অংশ নেয়া এক নারী মুতিয়ারা ইকা বলেন, বিক্ষোভ কোনো অপরাধ নয়, বরং এটি নাগরিক অধিকার।

আইডব্লিউএ হলো একটি রাজনৈতিক সংগঠন। এটি ৯০টি নারী সংগঠন ও আন্দোলনকারীসহ শ্রমিক ইউনিয়ন, অধিকার সংগঠন এবং উপজাতি গোষ্ঠী নিয়ে গঠিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১০

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১১

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১২

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৩

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৪

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৫

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৬

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৭

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১৮

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১৯

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

২০
X