রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

‘নীল ডিম’ পাড়ল মুরগি, হতবাক গ্রামবাসী

ডিম ও মুরগি হাতে কৃষক নুর | ছবি : সংগৃহীত
ডিম ও মুরগি হাতে কৃষক নুর | ছবি : সংগৃহীত

নীল রঙের ডিম পেড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে এক কৃষকের গৃহপালিত মুরগি। সম্প্রতি ভারতের কর্নাটকের দাভানাগেরে জেলায় এ ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের পাশাপাশি অবাক হয়েছেন চিকিৎসকরাও। সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সামা টিভি উর্দু

প্রতিবেদনে বলা হয়েছে, সাইয়্যিদ নূর নামের ওই কৃষক দুই বছর আগে মাত্র ২০ রুপিতে মুরগিটি কিনেছিলেন। এত দিন এটি সাদা ডিমই দিত। তবে সম্প্রতি প্রথমবারের মতো একটি নীল ডিম পাড়ে। বিষয়টি ছড়িয়ে পড়তেই দর্শনার্থীরা ভিড় করছেন নূরের বাড়িতে। একনজর নীল ডিম দেখতে চান তারা।

নূর জানান, তার সব মুরগিই একই খাবার খায় এবং সাধারণত সাদা বা হলুদ ডিম পাড়ে। তবে, বিস্ময়করভাবে প্রথমবার নীল ডিম পাড়ল ওই মুরগি।

এ নিয়ে অবাক হয়েছেন স্থানীয় প্রাণিসম্পদ বিভাগের সহকারী পরিচালক ডা. অশোক। তিনি বলেন, মুরগির সবুজাভ-হলুদ ডিমের নজির রয়েছে, কিন্তু নীল ডিম অত্যন্ত বিরল। তার মতে, মুরগির অগ্ন্যাশয়ে থাকা বিলিভারডিন নামের এক ধরনের রঞ্জক এ রঙের জন্য দায়ী হতে পারে।

নূরের বন্ধু হাফিজ বলেন, এ মুরগি নিয়মিত সাদা ডিমই দিত। হঠাৎ নীল ডিম দেখে সবাই হতবাক। আমি কখনো এমন দেখিনি বা শুনিনি।

পশু চিকিৎসক ডা. রঘু নায়েক জানান, ডিমের খোলের রঙ সাধারণত বিলিভারডিনের প্রভাবে বদলায়। জেনেটিক কোনো কারণ কিংবা খাদ্যতালিকার ভিন্নতাও এ ধরনের পরিবর্তনের জন্য দায়ী হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, চিলির দেশীয় আরাউকানা জাতের মুরগি কিংবা যুক্তরাষ্ট্রে তৈরি হোয়াইটিং ট্রু ব্লু প্রজাতি থেকে পাওয়া ডিমে সাধারণত এ ধরনের রঙ দেখা যায়।

কৃষক নূর ডিমটির ছবি তুলে রেখেছেন। এরই মধ্যে স্থানীয় গণমাধ্যমে ঘটনার খবর বেশ ভাইরাল হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে’ মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X