রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৪ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ বয়কটের পথে পাকিস্তান

পাকিস্তান হকি ফেডারেশন। ‍ছবি : সংগৃহীত
পাকিস্তান হকি ফেডারেশন। ‍ছবি : সংগৃহীত

চলমান হকি এশিয়া কাপে সুপার ফোর নিশ্চিত করেছে ভারত। এই টুর্নামেন্টে খেলার কথা ছিল পাকিস্তানেরও। নানা নাটকীয়তার পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে নিজেদের নাম সরিয়ে নেয় পাকিস্তান। এবার ছেলেদের জুনিয়র হকি বিশ্বকাপ বয়কটের পথে পাকিস্তান হকি ফেডারেশন।

আন্তর্জাতিক হকি ফেডারেশন কর্তৃক আয়োজিত জুনিয়র হকি বিশ্বকাপ ভারতের চেন্নাইয়ে আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত হওয়ার কথা রয়েছে। পাকিস্তান হকি ফেডারেশনের (পিএইচএফ) সভাপতি তারিক বুগটি এক সাক্ষাৎকারে বলেন, ‘পাকিস্তান জুনিয়র হকি দল হকি বিশ্বকাপে অংশ নেবে না। বর্তমান পরিস্থিতিতে আমাদের পক্ষে ভারতে ভ্রমণ করা সম্ভব নয়।’

বুগটি আরও বলেন, ‘পাকিস্তানের সঙ্গে সংঘাতের জন্য এশিয়া কাপ খেলতে আমাদের ভারতে যাওয়া অসম্ভব ছিল। উভয় পক্ষেই প্রায় যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এমন অবস্থায় এখন বা ভবিষ্যতেও ভারত যেতে পারব না আমরা। কারণ, পরিস্থিতি বদলায়নি। যদি ভারতীয় ক্রিকেট দল এখানে আসতে না পারে, তাহলে পাকিস্তানের হকি দলও ভারতে যাবে না।’

এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ভারতের হকি ফেডারেশন। তবে পাকিস্তান না থাকলে টুর্নামেন্টের আমেজ কিছুটা কমতে পারে বলে মনে করেন হকির বিশেষজ্ঞরা।

এর আগে, গত শনিবার হকি ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল ভোলা নাথ সিংহ জানিয়েছিলেন, পাকিস্তান আসন্ন বিশ্বকাপে অংশ নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১০

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১১

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৩

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৪

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৫

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৬

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৭

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৮

ব্রাজিলের সামনে এবার মিসর

১৯

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

২০
X