কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, শহরজুড়ে বেজে উঠল সাইরেন 

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি, ছবি : সংগৃহীত
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি, ছবি : সংগৃহীত

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এতে তেল আবিবসহ মধ্য ইসরায়েলে সতর্ক সংকেত বেজে ওঠে। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে। খবর টাইমস অব ইসরায়েল

আর্মি রেডিও’র সাংবাদিক দরন কাদুস জানিয়েছেন, গত সপ্তাহে ইসরায়েলের হামলায় হুথিদের শীর্ষ নেতা নিহতের পর তার প্রতিশোধ নিতে প্রথমবার হামলা চালাল বিদ্রোহী গোষ্ঠীটি। তিনি আরও বলেন, গত সপ্তাহে ইসরায়েলকে লক্ষ্য করে ৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন হামলা চালায় হুথি। যদিও এগুলো ইসরায়েলে প্রবেশ করার আগেই ধ্বংস করা হয়।

দ্য জেরুজালেমের পোস্টে বলা হয়েছে, হুথিদের ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র বিশ্লেষণ করে দেখা গেছে- ইসরায়েলের বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার করা হচ্ছে। এর ফলে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ঠেকানো যাচ্ছে না।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে তেল আবিবতে হামলা চালিয়ে যাচ্ছে হুথি বিদ্রোহীরা। যদিও গাজায় ইসরায়েলি হামলায় ইতোমধ্যে ৬৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৬১ হাজার মানুষ। অনেক দেশ এ যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও তাতে সাড়া দিচ্ছে না তেল আবিব।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X