রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন ভূমিকম্পে বেঁচে যাওয়া আফগানরা, রয়েছে আতঙ্ক 

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের পর চলছে উদ্ধার তৎপরতা। ছবি : সংগৃহীত
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের পর চলছে উদ্ধার তৎপরতা। ছবি : সংগৃহীত

পূর্বাঞ্চলীয় আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের পর গৃহহীন হয়ে পড়েছেন অনেক বাসিন্দা। সঙ্গে লড়াই করতে হচ্ছে ক্ষুধার সঙ্গেও। এছাড়া আফটার শখের ভয়ে অনেকে তাদের ঘরে ফিরতে সাহস পাচ্ছে না। খবর আরব নিউজ

গত রোববার পাকিস্তান সীমান্তে অবস্থিত আফগানিস্তানের একটি পাহাড়বেষ্টিত দুর্গম এলাকায় ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ১৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। এছাড়া ভূমিকম্পের পর ৬টি বড় ধরনের আফটার শখ অনুভূত হয়েছে।

সবুজ পাহাড়ের ঢালে অবস্থিত ভূমি এখন সমতলে পরিণত হয়েছে। ভূমিকম্পের কয়েকদিন পর এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। অন্যদিকে কিছু বাড়ি আংশিক ধ্বংস হয়েছে। এমন পরিস্থিতিতে পুরোপুরি ধ্বংসের আশঙ্কায় এসব বাড়ি মেরামতের সাহস পাচ্ছে না বাসিন্দারা। কারণ এসব বাড়ি পুরোপুরি ধসে পড়তে পারে।

ভূমিকম্পের রাতের সেই দুর্বিষহ দৃশ্য এখন তাড়া করে বেড়াচ্ছে নানগাহার প্রদেশের দার-আই-নুরের বাসিন্দা ইমরান মোহাম্মদ আরিফ এর জীবনে। তিনি বলেন, ভূমিকম্পের পর থেকে পরিবারের চার সদস্যকে নিয়ে একটি প্লাস্টিকের মাদুরে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। তিনি আরও বলেন, আমাদের এখন থাকার কোনো জায়গা নেই, এজন্য সবার কাছে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।

যাদের সামর্থ্য ছিল তারা গ্রাম ছেড়ে পালিয়েছে, আর যাদের সেই সুযোগ হয়নি তারা ধ্বংসস্তূপের মধ্যে যা কিছু পেয়েছে তা দিয়েই অস্থায়ী আশ্রয় বানিয়েছে। নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে তেমন কোনো ক্ষতি হয়নি। তবে ভূমিকম্পের ফলে সেখানে আফটার শখ অনুভূত হয়। সেই পরিস্থিতির বর্ণনা দিয়ে ৪২ বছর বয়সী চিকিৎসক ফেরেশতা বলেন, ‘প্রতিবার যখন আমি পা ফেলি, মনে হয় মাটি কেঁপে উঠছে। আমরা ঘরের ভেতরে থাকি না, বাগানেই ঘুমাই, সারাক্ষণ মনে হয় আরেকটা ভূমিকম্প হবে।’

একই ধরনের পরিস্থিতি দেখা গেছে ভূমিকম্পে আঘাত হানা অন্য এলাকাতেও। তবে কুনার প্রদেশের কিছু অঞ্চল ভূমিকম্পের ফলে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জাতিসংঘ জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের জন্য ১৪ হাজার তাঁবু বিতরণের জন্য প্রস্তুত রয়েছে। আন্তর্জাতিক ফেডারেশন অব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটি এএফপিকে জানিয়েছে, এখনও ৭০০ তাঁবু বিতরণ করা যায়নি। কারণ অনেক এলাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X