কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল হলেন সবিতা ভাণ্ডারি 

অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র অ্যাডভোকেট সবিতা ভাণ্ডারি। ছবি: সংগৃহীত
অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র অ্যাডভোকেট সবিতা ভাণ্ডারি। ছবি: সংগৃহীত

নেপালে প্রথম নারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র অ্যাডভোকেট সবিতা ভাণ্ডারি। রোববার (১৪ সেপ্টেম্বর) তাকে এ পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি রামাচন্দ্র পাওদেল। খবর ডেকান হেরাল্ড

তাকে নিয়োগ দেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট দপ্তর থেকে বলা হয়েছে, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশিলা কার্কির নির্দেশেই তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া এদিন সাবেক অ্যাটর্নি জেনারেল রামেশ বাদালের পদত্যাগপত্রে অনুমোদন করেন রাষ্ট্রপতি রামাচন্দ্র পাওদেল।

অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নেওয়া সবিতা ভাণ্ডারি এর আগে তথ্য কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আইন বিশেষজ্ঞ কৃষ্ণা প্রসাদ ভাণ্ডারির মেয়ে।

গতকাল অ্যাটর্নি জেনারেল পদে মনোনীত করার জন্য ভাণ্ডারিকে নির্বাচন করেন প্রধানমন্ত্রী সুশিলা কার্কি। পরবর্তীতে ভাণ্ডারির সম্মতি পাওয়ার পরই তাকে এ পদে নিয়োগ দেয়ার কাজ সম্পন্ন করেন রাষ্ট্রপতি।

গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে নেপালে বিক্ষোভ শুরু হয়। এ বিক্ষোভে দমনে পুলিশ গুলি ছুড়লে তাতে ১৯ জন নিহত হয়। পরে গত ৯ সেপ্টেম্বর দেশটিতে আন্দোলন তীব্র গতিতে ছড়িয়ে পড়ে। ভাঙচুর চালানোর হয় একাধিক মন্ত্রী ও এমপিদের বাড়িতে। অনেক স্থাপনায় আগুন ধরিয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন কেপি শর্মা অলি। তার পদত্যাদের তিন দিনের মাথায় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সুশিলা কার্কি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X