কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

রোগীদের কষ্ট হবে ভেবে মন্ত্রিত্ব পদ প্রত্যাখ্যান করেন নেপালের এক চিকিৎসক 

চিকিৎসক সন্দুক রুইত। ছবি: সংগৃহীত
চিকিৎসক সন্দুক রুইত। ছবি: সংগৃহীত

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি গত মঙ্গলবার সকালে তিলগঙ্গা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শনের পাশাপাশি চিকিৎসক সন্দুক রুইতের সঙ্গে দেখা করেছেন। এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

প্রধানমন্ত্রীর তিলগঙ্গা হাসপাতালে যাওয়ার খবর আগেই জেনেছিলেন সাংবাদিকরা। সে অনুযায়ী তারা হাসপাতালের বাইরে অপেক্ষা করেন। সুশীলা কার্কি হাসপাতাল পরিদর্শন শেষে বেরিয়ে এলে সাংবাদিকরা তার কাছে জানতে চান, তিনি ডা. রুইতের সঙ্গে কী নিয়ে আলোচনা করেছেন। কিন্তু প্রধানমন্ত্রী বিষয়টি এড়িয়ে যান।

নেপালের স্থানীয় সংবাদমাধ্যম সেতোপতির প্রতিবেদনে বলা হয়েছে, অনেকে ধারণা করছে মন্ত্রিত্বের প্রস্তাব নিয়েই তিনি ডা. সন্দুক রুইতের কাছে গিয়েছিলেন। কারণ, দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী কার্কি মন্ত্রী পদে বিশেষজ্ঞদের নিয়োগ করে আসছেন।

এদিকে সুশীলা কার্কির কাছ থেকে এ প্রশ্নের উত্তর না পেয়ে সাংবাদিকরা ডা. রুইতের কাছে বিষয়টি জানতে চান। তিনি বলেন, ‘আমি এখানে (চক্ষু হাসপাতালে) এত কাজ ফেলে কীভাবে যেতে পারি? আমি আমার রোগীদের ছেড়ে যাব না।’

প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তার মন্ত্রিসভা সম্প্রসারণের প্রস্তুতির সময়ই ডা. রুইতের সঙ্গে দেখা করেন। এরই মধ্যে চার সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়েছে। কার্কির নেতৃত্বাধীন সরকার ১১ সদস্যের মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে।

প্রসঙ্গত, সেপ্টেম্বরের শুরুর দিকে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধকে কেন্দ্র করে বিক্ষোভে নামে দেশটির তরুণ প্রজন্ম। কিন্তু পুলিশ এতে গুলি চালালে ১৯ জন নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ দেশব্যাপী ছড়িয়ে পড়ে। পরে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। এরপরই নেপালে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X