কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে নিষিদ্ধ সেই আফিম চাষ করবে ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন সেনা প্রত্যাহারের পর ২০২১ সালে আফগানিস্তানের নিয়ন্ত্রণ ফিরে পায় তালেবান। এরপর তারা আফিম চাষ নিষিদ্ধ ঘোষণা করে। এবার সেই আফিম চাষের উদ্যোগ নিয়েছে ইরান। তবে সম্পূর্ণ চিকিৎসা সংক্রান্ত উদ্দেশ্যে এ চাষাবাদ হবে।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে তালেবান পপি চাষ নিষিদ্ধ করার আগে মরফিন এবং অন্যান্য ওপিওয়েডের ইরানি নির্মাতাদের প্রধান উৎস ছিল আফগানিস্তান। সরকারি হিসাব অনুসারে, ২০২১ সালে পপির নির্যাস ৭৫০ টন থেকে সরবরাহ কমে গত বছর প্রায় ২০০ টন হয়েছে।

আফগানিস্তানে কঠোর অবস্থানে তালেবান সরকার। তারা পপির সরবরাহ নিষিদ্ধ করে রেখেছে। অদূর ভবিষ্যতে ইরানে এ ধরনের পণ্য সরবরাহের কোনো আশা নেই। ফলে বাধ্য হয়ে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ইরান ঔষধি কাঁচামালের জন্য বৈধ আফিম তৈরিতে পপি চাষের পরিকল্পনা করছে।

দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন সতর্ক করে দিয়েছে, চলমান সরবরাহ ঘাটতি জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ হতে পারে। তাই ইরান এখন তার অভ্যন্তরীণ চাহিদা মেটাতে পর্যাপ্ত পরিমাণে পপি চাষের জন্য কাজ করছে।

এফডিএ মুখপাত্র মোহাম্মদ হাশেমি ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, দীর্ঘমেয়াদি টেকসইতা নিশ্চিত করার জন্য আইনি চাষ অপরিহার্য। বৈধ চাষ বা নিয়ন্ত্রিত আমদানি ছাড়া ইরান মরফিন, কোডিন এবং পেথিডিনের মতো গুরুত্বপূর্ণ ওষুধ উৎপাদন করতে সমস্যার সম্মুখীন হতে পারে।

কর্মকর্তারা বলেছেন, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান পপি চাষ পুনঃপ্রবর্তনের পরিকল্পনা অনুমোদন করেছেন।

সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন, নিষেধাজ্ঞার অধীনে আছি। তাই আমদানির অসুবিধার পরিপ্রেক্ষিতে নিয়ন্ত্রিত দেশীয় উৎপাদনের উপর নির্ভর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

বাজেটের সমালোচনা করলে প্রধানমন্ত্রী মন খারাপ করেন : নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

১০

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১১

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১২

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১৩

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১৪

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১৫

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৭

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৮

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৯

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

২০
X