কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে পৃথক দুই বিস্ফোরণে নিহত ১১

পুরোনো ছবি
পুরোনো ছবি

পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে পৃথক বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ওই হামলা হয়। শুক্রবার পাকিস্তানের কর্মকর্তারা সত্যতা স্বীকার করেন।

বৃহস্পতিবার ইরানের কাছে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রান্তে দাশতে আধাসামরিক বাহিনীর একটি কনভয়ে বিস্ফোরকবোঝাই গাড়ি চালিয়ে নেন এক আত্মঘাতী বোমা হামলাকারী। মুহূর্তে গাড়িটি বিস্ফোরিত হয়।

স্থানীয় দুই সরকারি কর্মকর্তা এএফপিকে জানান, নিহত পাঁচজনের মধ্যে তিন সেনা সদস্যও রয়েছেন। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে।

স্থানীয় সরকারি কর্মকর্তা ইমতিয়াজ আলী বালুচ এএফপিকে জানান, বৃহস্পতিবার রাতে প্রদেশের একটি আফগান সীমান্ত ক্রসিংয়ের কাছে আরেকটি বিস্ফোরণে ছয় শ্রমিক নিহত হয়েছেন।

বেলুচ জনগণের বিরুদ্ধে বৈষম্য বন্ধ করার লক্ষ্যে বিচ্ছিন্নতাবাদীরা এক দশক ধরে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে। মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, বিচ্ছিন্নতাবাদীদের ন্যূনতম ছাড় দিতে নারাজ পাকিস্তান সরকার। সে সঙ্গে আফগানিস্তান ও ইরান সীমান্তে অবস্থিত খনিজ সমৃদ্ধ বেলুচিস্তানে জঙ্গিবাদ বৃদ্ধি পাচ্ছে। এ দুই গোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। এই অভিযানে স্থানীয় জনগণের নির্বিচারে আটক এবং গ্রেপ্তারের মতো অধিকার লঙ্ঘনের ঘটনাও ক্ষোভ বাড়াচ্ছে।

এই মাসে প্রাদেশিক রাজধানী কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে সন্ত্রাসী গোষ্ঠীর আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া প্রায় প্রদেশটিতে সেনাবাহিনীর ওপর হামলা হয়। অপরদিকে সেনাবাহিনীও সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি আক্রমণ করছে। ওই সব অভিযানেও দুই পক্ষের লোকজন নিহত হচ্ছেন।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X