কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

দেশ ত্যাগ করতে পারবেন না নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। ছবি : সংগৃহীত
নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। ছবি : সংগৃহীত

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি এবং চার সাবেক উচ্চপদস্থ কর্মকর্তার ওপর দেশত্যাগ নিষেধাজ্ঞা আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যতদিন বিক্ষোভ বিষয়ক তদন্ত শেষ হবে না, ততদিন পর্যন্ত তারা দেশ ছাড়তে পারবেন না।

নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক, জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান হুতারাজ থাপা এবং আরও দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

গত ৮ ফেব্রুয়ারি কাঠমান্ডুতে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ, অর্থনৈতিক সংকট এবং সরকারের মন্ত্রী ও কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগের প্রতিবাদে নজিরবিহীন বিক্ষোভ শুরু হয়। শিক্ষার্থী ও জেন-জি আন্দোলনের আহ্বানে অল্প সময়ের মধ্যে এটি পুরো দেশজুড়ে ছড়িয়ে পড়ে।

আন্দোলন দমন করতে পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৭৩ জন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সরকার সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করে এবং অলি পদত্যাগ করেন।

অলির পদত্যাগের পর নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তিনি বিক্ষোভ ও সহিংসতা তদন্তের জন্য একটি কমিশনও গঠন করেছেন।

নেপালে আগামী ২০২৬ সালের মার্চে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছে।

সূত্র : টিআটি ওয়ার্ল্ড

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১০

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১১

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১২

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১৩

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১৪

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১৫

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১৬

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১৭

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৮

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৯

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

২০
X