বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৯:২৯ এএম
অনলাইন সংস্করণ

হামজার চোট কতটা গুরুতর, যা জানা গেল

গোল করে উদযাপনে হামজা। ছবি: সংগৃহীত
গোল করে উদযাপনে হামজা। ছবি: সংগৃহীত

নেপাল ম্যাচে যেন হামজা চৌধুরী একাই খেললেন। রক্ষণভাগ সামলানো থেকে আক্রমণভাগে বলের জোগান দেওয়া, সব জায়গায় তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দ্বিতীয়ার্ধের শুরুতে হামজা ঝড়েই লিড পেয়েছিল বাংলাদেশ। যদিও পুরোনো রোগে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের। ম্যাচের ৮০ মিনিটে পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন হামজা। আর তাতে কিছুটা শঙ্কায় পড়েন সমর্থকরা। অনেকের মনেই প্রশ্ন, ভারত ম্যাচ খেলতে পারবেন তো হামজা।

দেশের ফুটবলের বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকা হামজা। তার আগমন বদলে দিয়েছে দেশের ফুটবলের চিত্র। ম্যাচ শেষে হামজার চোট নিয়ে কথা বলেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সমর্থকদের স্বস্তির খবর দিয়ে জানিয়েছেন, হামজার চোট খুব বেশি গুরুতর নয়। ভারত ম্যাচে হামজাকে মাঠে দেখা যাবে বলেও আশাবাদী তিনি।

কাবরেরা বলেন, ‘না, বড় কোনো সমস্যা নেই। মাংসপেশিতে কিছুটা চোট লেগেছে। এমন কিছু হয়নি, যাতে করে তারা (হামজা ও জায়ান) ভারত ম্যাচের জন্য ঝুঁকিতে আছে।’

ভারত ম্যাচের আগে নেপাল ম্যাচ ছিল এক প্রকার প্রস্তুতি ম্যাচই। সেই প্রস্তুতিতে বাংলাদেশ খুব ভালো করেছে তা অবশ্য বলা যাবে না। শেষ মুহূর্তে যেভাবে গোল হজম করেছে তা উদ্বেগের কারণই বটে। কোচ ক্যাবরেরা আশা করেন, ভারত ম্যাচের আগে ভুলগুলো নিয়ে কাজ করবে তার দল।

তিনি বলেন, ‘আমরা ভালো করেই জানি এই উইন্ডোর মূল লক্ষ্য ভারতের বিপক্ষে পূর্ণ পয়েন্ট অর্জন করা। আমরা ভিডিও (নেপাল ম্যাচের) দেখে ভুলগুলো ঠিক করার চেষ্টা করব। আমাদের কাছে এখন চার দিন সময় আছে, যাতে এগুলো মূল ম্যাচে (ভারত) না ঘটে। আমাদের উচিত ছিল নেপালের চেয়ে ভালো পারফর্ম করা এবং জেতা। বাস্তবতা হলো, আমরা হেরেছি। কিন্তু নেতিবাচক মনোভাব রাখার প্রয়োজন নেই। আমাদের লক্ষ্য ভারত ম্যাচে জেতা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X