কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১০:১৩ এএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১০:১৬ এএম
অনলাইন সংস্করণ

সীমান্তে ভূতের ভয় দেখাচ্ছে থাইল্যান্ড, অভিযোগ কম্বোডিয়ার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও সিনেটর হুন সেন অভিযোগ করেছেন, থাইল্যান্ড বিতর্কিত সীমান্ত এলাকায় লাউডস্পিকারে ‘ভূতের মতো আওয়াজ’ বাজাচ্ছে। দেশটির মানবাধিকার কমিশনও ব্যাংককের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধের অভিযোগ তুলেছে। খবর দ্য গার্ডিয়ানের।

শনিবার (১৮ অক্টোবর) ফেসবুকে হুন সেন জানান, ১১ অক্টোবর থাইল্যান্ডের বিরুদ্ধে কমিশনের একটি অভিযোগপত্র জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্কের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সীমান্তের কয়েকটি গ্রামে থাই সেনারা রাতভর লাউডস্পিকারে ‘ভূতের আর্তনাদের মতো’ শব্দ বাজাচ্ছে, যা কখনো বিমানের ইঞ্জিনের গর্জনের মতো শোনায়।

কম্বোডিয়ার মানবাধিকার কমিশন জানায়, এই শব্দে সীমান্তবাসীর ঘুমের ব্যাঘাত, মানসিক অস্থিরতা ও শারীরিক অস্বস্তি দেখা দিচ্ছে। কমিশন সতর্ক করেছে, এ ধরনের কার্যক্রম দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।

থাই সরকার এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। গত জুলাইয়ে সীমান্তে পাঁচ দিনের সংঘর্ষে ৩৮ জন নিহত এবং প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১০

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১১

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১২

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৩

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৫

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৮

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৯

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

২০
X