স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবের সঙ্গে কী কথা হয়েছে জানালেন সাব্বির

সাকিবের সঙ্গে সাব্বির ও মুস্তাফিজ। ‍ছবি : সংগৃহীত
সাকিবের সঙ্গে সাব্বির ও মুস্তাফিজ। ‍ছবি : সংগৃহীত

সাকিব আল হাসান ও সাব্বির রহমান, দুজনই আছেন জাতীয় দলের বাইরে। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে আসাই দুরূহ হয়ে উঠেছে সাকিবের জন্য। জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা নেই বললেও ভুল হবে না। ইংল্যান্ডে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে কথা হয়েছে সাব্বির রহমানের।

দেশের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন এখনও দেখেন সাকিব, এমনটাই জানান সাব্বির। ইংল্যান্ডে খেলতে গিয়ে এই ব্যাটার ভালো করেই অনুধাবন করেছেন, বাংলাদেশের হয়ে খেলার কতটা খায়েশ সাকিবের।

অনুশীলনের ফাঁকে সাকিবের সঙ্গে কথা হয়েছে সাব্বিরের। বর্তমানে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার বাজে সময় পার করলেও পরিস্থিতি বদলে যাবে এমনটাই প্রত্যাশা সাব্বিরের। তিনি বলেন, 'ইংল্যান্ড যখন গিয়েছিলাম, তিনি (সাকিব) এসেছিলেন অনুশীলনের জন্য। অনেক সময় একসঙ্গে কাটিয়েছি, একসঙ্গে অনুশীলন করেছি। এখন তো ওনার বাজে সময় যাচ্ছে। ক্রিকেটার হিসেবে উনাকে তো প্রয়োজন। আশা করি সব ঠিক হয়ে যাবে, বদলে যাবে, উনিও দেশে এসে খেলবে।'

সাব্বির জানান, লাল-সবুজ জার্সিতে খেলার স্বপ্ন এখনও দেখেন সাকিব। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষ তো আশায়ই বাসা বাঁধে। আশা রাখি সব ঠিক হয়ে যাবে। উনিও খেলতে চায়, উনার আশা আছে। ফিট আছে এখনো, সব জায়গায় খেলছে। মাঝে মাঝে বলে, আমি একটু মোটা হয়ে যাচ্ছি। আমিও বলি হ্যাঁ ভাই মোটা হয়ে যাচ্ছেন ফিট হতে হবে একটু। অবশ্যই উনি চেষ্টা করছেন নিজেকে ফিট রাখার, বাকিটা আল্লাহর ইচ্ছা।'

টি-টোয়েন্টি ফরম্যাটে অপরিহার্য এবং ওয়ানডে দলে সাত নম্বর পজিশনে সাব্বিরকে দেখেন সাকিব। 'সাকিব ভাই বলে আমি সবসময় টি-টোয়েন্টির জন্য প্রযোজ্য। ওয়ানডের জন্য ৭ নম্বরে ঠিক আছো। কিছু করার নেই। নির্বাচন তো আমার হাতে নেই। আমার কাজ পারফর্ম করে যাওয়া। পারফর্ম করলে ইনশাআল্লাহ ঢুকে যাব খুব শীঘ্রই।', যোগ করেন সাব্বির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে খাবার খাইয়ে বাড়ি ফেরা হলো না শহিদুলের

শাফিন আহমেদের প্রয়াণদিবসে মাইলসের আবেগঘন শ্রদ্ধা

বিশ্বকাপের পরই নতুন কোচের নাম ঘোষণা দিল জার্মানি

পদত্যাগের পর সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

১০

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

১১

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

১২

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৩

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

১৪

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১৫

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১৬

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৭

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৮

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৯

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

২০
X