সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

দোকান থেকে বাড়ি ফেরার পথে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

নিহত আলম হাওলাদার। ছবি : কালবেলা
নিহত আলম হাওলাদার। ছবি : কালবেলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় আলম হাওলাদার নামের এক দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৯ অক্টোবর) রাত ৯টায় উপজেলার মিরুখালী ইউনিয়নের বড় শৌলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলম হাওলাদার (৭০) বড় শৌলা গ্রামের মৃত হাকিম হাওলাদারের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, রোববার রাতে আলম হাওলাদার তার চায়ের দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পুলিশ রাতেই তিনজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয়দের ধারণা, দোকানের বকেয়া পাওনা টাকা চাওয়ায় মাদকাসক্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

নিহতের ছোট ছেলে সরোয়ার হাওলাদার বলেন, পাওনা টাকার চাওয়ার জন্য মেরে ফেলা হয়েছে। ঘটনার দিন দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। বকেয়া টাকা নিয়ে আমার সামনে ঝগড়া হয়েছে। আমি বাবার হত্যার বিচার চাই।

মঠবাড়িয়া থানার তদন্ত কর্মকর্তা আব্দুল হালিম বলেন, হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X