সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

গ্রেপ্তার সোহেল রোজারিও। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার সোহেল রোজারিও। ছবি : সংগৃহীত

ঢাকার সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) রাত দেড়টার দিকে গাজীপুরের কালিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার সোহেল রোজারিও (৩৭) সাভারের বাসিন্দা। এর আগে শনিবার (১৮ অক্টোবর) তার সহযোগী মিঠু বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। মামলার তৃতীয় আসামি বিপ্লব রোজারিও (৪০) এখনও পলাতক।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. জালাল উদ্দিন কালবেলাকে বলেন, গোয়েন্দা পুলিশ ও সাভার মডেল থানা যৌথভাবে অভিযান চালিয়ে সোহেল রোজারিওকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।

সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ঘটনার পর থেকেই তিনজনই পলাতক ছিলেন। জেলা পুলিশের সার্বিক নির্দেশনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মিঠু বিশ্বাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

তিনি আরও বলেন, প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।

এর আগে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে ভুক্তভোগী তরুণী ধর্ষণের ঘটনায় নিজেই বাদী হয়ে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় সোহেল রোজারিওকে, সহযোগী হিসেবে নাম আসে মিঠু বিশ্বাস ও বিপ্লব রোজারিওর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১০

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১১

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১২

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৩

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৪

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৬

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৭

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৮

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৯

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

২০
X