মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০১:১৬ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

নতুন যে সমীকরণের সামনে বাংলাদেশ

বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত

চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ৪ রানে হেরেছে ভারত। এই হারে সেমিফাইনালে ওঠার পথ কিছুটা কঠিন হয়েছে ভারতের মেয়েদের। তবে তাদের এই পরাজয়ে সেমিফাইনের দৌড়ে থাকা বাংলাদেশসহ বাকি দলগুলোর সম্ভাবনা আরেকটু বেড়েছে।

লিগের আদলে চলছে ৮ দলের নারী বিশ্বকাপ। প্রত্যেক দল অন্য সাত দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকা সেরা চার দল খেলবে সেমিফাইনাল। এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বাকি একটি জায়গা নিয়ে এখন লড়াইয়ে ৪ দল।

এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে বাংলাদেশের সংগ্রহ কেবল পাকিস্তানের বিপক্ষে এক জয়ে পাওয়া ২ পয়েন্ট। নিগার সুলতানাদের সামনে রয়েছে আর মাত্র দুটি ম্যাচ—একটি আজ শ্রীলঙ্কার বিপক্ষে, অন্যটি ভারতের বিপক্ষে। বর্তমান পরিস্থিতিতে সুপার ফোরে যেতে হলে দুই ম্যাচেই জয় পেতে হবে বাংলাদেশকে। একটি ম্যাচে হারলেই লিগ পর্ব থেকেই তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে।

শ্রীলঙ্কা, ভারত দুই দলকে হারালে বাংলাদেশের মোট পয়েন্ট হবে ৬। তবে এই পয়েন্ট সেমিফাইনাল খেলার জন্য যথেষ্ট হবে না। মিলতে হবে আরও কিছু সমীকরণ। শ্রীলঙ্কাকে হারানোর পর বৃহস্পতিবার ভারত-নিউজিল্যান্ড ম্যাচে যারা জিতবে, তাদের অন্য ম্যাচটি হারতে হবে। অর্থাৎ ভারত যদি নিউজিল্যান্ডকে হারায়, বাংলাদেশকে ২৬ অক্টোবরের ম্যাচে ভারতকে হারাতে হবে। অথবা নিউজিল্যান্ডই যদি ভারতকে হারায়, বাংলাদেশকে অপেক্ষায় থাকতে হবে নিউজিল্যান্ড যেন ২৬ অক্টোবর ইংল্যান্ডের কাছে হারে। সেটা ঘটলে কোনো দলের পয়েন্টই ৬-এর বেশি হবে না। রান রেটে এগিয়ে থাকলে সেমিফাইনালে উঠবে বাংলাদেশই।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১০

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১১

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১২

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৩

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৪

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৫

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৬

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৭

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৯

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

২০
X