কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘকে একযোগে ইরান-রাশিয়া-চীনের বার্তা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তেহরানের সঙ্গে ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। ইরান, রাশিয়া ও চীন জাতিসংঘকে এ তথ্য জানিয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে তিন দেশ জানায়, জাতিসংঘের ২২৩১ প্রস্তাবের সব বিধান ১৮ অক্টোবর ২০২৫-এ মেয়াদোত্তীর্ণ হয়েছে। এর মাধ্যমে ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিবেচনাও শেষ হলো।

চিঠিতে বলা হয়, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির (ই৩) পক্ষ থেকে জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা পুনর্বহালের চেষ্টা আইনগতভাবে ত্রুটিপূর্ণ ও অগ্রহণযোগ্য। কারণ, ইউরোপীয় দেশগুলো নিজেরাই চুক্তির অঙ্গীকার ভঙ্গ করেছে।

তেহরান, মস্কো ও বেইজিং আরও জানায়, ২২৩১ প্রস্তাবের মেয়াদ শেষ হওয়ার ফলে এই অধ্যায়েরও সমাপ্তি ঘটেছে, যা নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতা ও বহুপাক্ষিক কূটনীতিকে আরও শক্তিশালী করবে।

তিন দেশ সব পক্ষকে একতরফা নিষেধাজ্ঞা ও উত্তেজনাপূর্ণ পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানায়। একইসঙ্গে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সংলাপের মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানায়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে, চুক্তির সময়সীমা শেষ হওয়ায় ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর থাকা সব বিধিনিষেধ ও প্রক্রিয়া বাতিল হয়েছে।

২০১৫ সালে ইরান ও ছয় বিশ্বশক্তি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীন) এই চুক্তি স্বাক্ষর করেছিল। তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে সরে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X