কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ
শ্রম আইন ভঙ্গ

মালয়েশিয়ায় ৪০০ প্রতিষ্ঠানকে জরিমানা

কুয়ালালামপুরের একটি অঞ্চল। ছবি : ব্লুমবার্গ
কুয়ালালামপুরের একটি অঞ্চল। ছবি : ব্লুমবার্গ

শ্রম আইনের ব্যাপারে কঠোর হচ্ছে মালয়েশিয়া। দেশটিতে চলতি বছরে আইন ভঙ্গের দায়ে অন্তত ৪০০ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। শুক্রবার মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ভি শিবকুমার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বেরনামার বরাতে আলজাজিরা জানিয়েছে, চলতি বছরে শ্রম আইন লঙ্ঘন করায় অন্তত ৪০০ প্রতিষ্ঠানকে পাঁচ লাখ ডলারের বেশি জরিমানা করা হয়েছে। মন্ত্রী বলেন, এর মধ্যে মানবসম্পদ মন্ত্রণালয়ের শ্রম বিভাগ প্রতিষ্ঠানগুলোর ২৭২ কর্মীকে চার লাখ ৬৩ হাজার ডলার জরিমানা করা হয়েছে। এ ছাড়া দেশটির আদালত ১২৮ কর্মীকে ৫১ হাজার ৭০০ ডলার জরিমানা করেছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, শ্রম আইন ভঙ্গের মধ্যে অন্যতম হলো শ্রমিকদের বেতন কম দেওয়া। তবে মন্ত্রী এ সময়ে প্রতিষ্ঠানগুলোর নাম ঘোষণা করেননি।

মালয়েশিয়া পামওয়েল, মেডিকেল পণ্য ও সেমিকন্ডাক্টর উৎপাদনে বিশ্বে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে। তবে দেশটির বিরুদ্ধে অভিবাসী শ্রমিকদের নির্যাতনের অভিযোগ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো- শ্রমিকদের জোর করে কাজে বাধ্য করা, বেশি সময় কাজ করানো, পাসপোর্ট আটকে রাখা এবং অস্বাস্থ্যকর বাসস্থানে রাখা। এসব অভিযোগের ভিত্তিতে যুক্তরাষ্ট্র দেশটির বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করেছে। অন্যদিকে দেশটি ২০৩০ সালের মধ্যে জোরপূর্বক কাজে নিয়োগের প্রচলন বন্ধ করার লক্ষ্য নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১০

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১১

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১২

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৩

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৪

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৫

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৬

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৭

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৮

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৯

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X