কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০৬:০৫ এএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৬:০৯ এএম
অনলাইন সংস্করণ

ভোটে হেরে প্রতিদ্বন্দ্বী বিজয়ীকে অভিবাদন জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট

সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু (বাঁয়ে) ও ইব্রাহিম মোহাম্মদ সলিহ। ছবি: রয়টার্স
সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু (বাঁয়ে) ও ইব্রাহিম মোহাম্মদ সলিহ। ছবি: রয়টার্স

নির্বাচনে পরাজয়ের পর বিরোধী দল পিপলস ন্যাশনাল কংগ্রেসের (পিএনএস) মোহামেদ মুইজ্জুকে অভিবাদন জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ও মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) ইব্রাহিম মোহাম্মদ সলিহ।

এদিকে মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে জয়ী হয়েছেন বিরোধী দল পিপলস ন্যাশনাল কংগ্রেসের (পিএনএস) মোহামেদ মুইজ্জু। খবর এএফপি, রয়টার্সের।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে ভোটের ফলাফল গণনা শেষে বর্তমান প্রেসিডেন্ট ও মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) ইব্রাহিম মোহাম্মদ সলিহ এক্সের (সাবেক টুইটার) এক বার্তায় নিজের পরাজয় স্বীকার করে মুইজ্জুকে অভিবাদন জানান।

প্রথম দফায় প্রেসিডেন্ট নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী ইব্রাহিম মোহাম্মদ সলিহ ও মোহামেদ মুইজ্জুর মধ্যে শনিবার দ্বিতীয় দফায় ভোট হয়। এ ভোটে ৫৪ দশমিক শূন্য ৬ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন মুইজ্জু। আগামী ১৭ নভেম্বর মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট হিসেবে মুইজ্জু দায়িত্ব বুঝে নিবেন। তার আগ পর্যন্ত মোহাম্মদ সলিহ তত্ত্বাবধায়ক সরকারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকবেন।

জানা গেছে, দেশটির নিয়ম অনুযায়ী ভোটে কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ ৫০ শতাংশের বেশি ভোট না পেলে নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়। সে ক্ষেত্রে নির্বাচনে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী প্রার্থীর মধ্যে দ্বিতীয়বার প্রতিদ্বন্দ্বিতা হয়। প্রথম দফার নির্বাচনে মুইজ্জু পেয়েছিলেন ৪৬ শতাংশ আর সলিহ ৩৯ শতাংশ ভোট পেলেও দ্বিতীয় দফায় মুইজ্জু পান ৫৪ শতাংশেরও বেশি ভোট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১০

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১১

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১২

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১৩

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১৪

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৫

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৬

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৭

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৮

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১৯

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

২০
X