কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

৫ দেশের সঙ্গে ‍সামরিক মহড়া করবে চীন

ছবি : ‍সংগৃহীত
ছবি : ‍সংগৃহীত

সন্ত্রাস দমন এবং সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় জোর দিয়ে এসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান)-এর পাঁচটি সদস্য দেশের সাথে এ মাসে যৌথ সামরিক মহড়া পরিচালনা করবে চীন।

তুরস্কের গণমাধ্যম আনাদলু জানায়, রোববার চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে- দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের ঝানজিয়াং উপকূলে নভেম্বরের মাঝামাঝি থেকে শেষের দিকে ‘আমান ইউয়ি ২০২৩’ মহড়া অনুষ্ঠিত হবে।

আসিয়ান সদস্যভুক্ত দেশ- মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া এবং লাওস এ মহড়ায় অংশ নেবে।

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে নগর ও সামুদ্রিক পরিবেশে সন্ত্রাসদমন ও জলদস্যুবিরোধী কার্যক্রম বৃদ্ধি করা এ মহড়ার অন্যতম উদ্দেশ্য।

চীন ও মালয়েশিয়ার উদ্যোগে প্রথমবারের মতো আমান ইউয়ি মহড়া শুরু হয়েছিল। ২০১৪ সালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যুদ্ধ পরিস্থিতির মহড়া অনুষ্ঠিত হয়। পরে মালয়েশিয়া ২০১৫ এবং ২০১৬ সালে স্থল অনুশীলনের আয়োজন করেছিল।

এ বছর চীন মহড়ার ৫ম সংস্করণ আয়োজন করছে। এতে ভিয়েতনাম, কম্বোডিয়া এবং লাওস প্রথমবারের মতো অংশগ্রহণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X