কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

একে-৪৭ নিয়ে স্কেটিংয়ে তালেবান!

ছবি : ‍সংগৃহীত
ছবি : ‍সংগৃহীত

তালেবান অধ্যুষিত আফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তায় এক অদ্ভূত দৃশ্য দেখা গেল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একে-৪৭ রাইফেল বহন করে স্কেটিং করছেন তালেবান সদস্যরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে আরও দেখা যায়, সামরিক বাহিনীর একটি চলন্ত যানবাহনের পাশে তালেবান সদস্যরা রাস্তায় স্কেটিং করছেন।

ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ জানায় তালেবানরা স্কেটিং করার পাশাপাশি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণেও কাজ করছেন টেলিগ্রাফের সূত্র মতে ভিডিওতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন পুলিশ কর্মকর্তাদের দেখা গেছে।

তালেবান নিরাপত্তা দলের এক সদস্য বলেন, শারীরিক ভারসাম্য ও শক্তিমত্তার এই দৃশ্য অসাধারণ বিশ্বের অন্যান্য দেশগুলোতে এটি সাধারণ হলেও কাবুলের রাস্তায় এটি একটি বিরল দৃশ্য।

১১ নভেম্বর ইউটিউবে ২২ মিনিটের ভিডিওটি শেয়ার করেন আফগানিস্তানের অ্যাথলেট ইয়াদুল্লাহ মারভি। তিনি পরবর্তী ভিডিওগুলোর জন্য অপেক্ষা করার অনুরোধ জানান।

২০২১ সালের ১৫ আগস্ট যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ এশীয় দেশটির রাজধানী কাবুল দখল করে নেয় তৎকালীন বিদ্রোহী গোষ্ঠী তালেবান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X