কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় শান্তি ফেরাতে কাজ করবে চীন

আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি : সংগৃহীত
আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা তথা সমগ্র মধ্যপ্রাচ্য শান্তি ফেরাতে কাজ করার কথা জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার (২০ নভেম্বর) চীনে সফররত আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে এ আগ্রহের কথা জানান তিনি। খবর আলজাজিরার।

আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশে ওয়াং বলেন, আসুন, আমরা গাজার পরিস্থিতি দ্রুত শান্ত করতে এবং যত তাড়াতাড়ি সম্ভব মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করি।

তিনি আরও বলেন, গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এই বিপর্যয় বিশ্বের সব দেশকে প্রভাবিত করছে।

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, আমরা এখানে এসেছি একটি স্পষ্ট বার্তা দিতে। তা হলো আমাদের অবিলম্বে (গাজায়) যুদ্ধ ও হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। আমাদের অবিলম্বে গাজায় মানবিক ত্রাণসহায়তা সরবরাহ করতে হবে। এ সময় ইসরায়েলকে রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।

ইসরায়েল ও তাদের পশ্চিমা মিত্রদের ওপর চাপ বাড়াতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে দেখা করার অংশ হিসেবে চীন সফর করছেন আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীরা। ফিলিস্তিনের গাজায় হাজার হাজার মানুষ নিহতের প্রতিবাদ এবং যুদ্ধবিরতির দাবিতে বিশ্বে প্রতিদিন লাখ লাখ মানুষ বিক্ষোভ সমাবেশ করলেও তা আমলে নিচ্ছে না ইসরায়েলে ও তার পশ্চিমা মিত্ররা। মূলত এই যুদ্ধ নিয়ে পশ্চিমাদের এমন অবস্থান পরিবর্তনে এই কূটনৈতিক প্রচেষ্টা শুরু করেছে আরব ও মুসলিম বিশ্বের নেতারা। এসব দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, জর্ডান, মিসর, ইন্দোনেশিয়া, ফিলিস্তিন কর্তৃপক্ষ ও ইসলামি সহযোগিতা সংস্থার প্রধান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X