কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০১:৩১ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বিপাকে মিয়ানমারের জান্তা, ইয়াঙ্গুনে চীনের যুদ্ধজাহাজ

নোঙর করা চীনের যুদ্ধজাহাজ। পুরোনো ছবি।
নোঙর করা চীনের যুদ্ধজাহাজ। পুরোনো ছবি।

ক্রমেই উত্তাল হয়ে উঠছে মিয়ানমার। জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর ও বিদ্রোহীদের সঙ্গে জান্তা সৈন্যদের লড়াই দেশটির উত্তরাঞ্চলে রূপ নিচ্ছে নতুন মাত্রা। দীর্ঘদিন ধরে চলা এ লড়াইয়ে সামরিক চৌকি ও স্থাপনার নিয়ন্ত্রণ হারাচ্ছে সেনাবাহিনী। লড়াই তীব্র হওয়ায় হাজার হাজার বাসিন্দা প্রতিবেশী ভারতে পালিয়ে গেছেন। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন মিয়ানমারের জান্তা সরকার।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সামরিক বাহিনীর বেশকিছু নিরাপত্তাচৌকি ও স্থাপনার দখল নিয়েছে বিদ্রোহীরা। মিয়ানমারের সামরিক জান্তা সরকার বিদ্রোহীদের হামলা বৃদ্ধি পাওয়ায় সরকারি সব কর্মী ও সামরিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের জরুরি প্রয়োজনে সেনাবাহিনীতে কাজ করতে প্রস্তুত করছে।

মিয়ানমারের এমন অস্থিতিশীল পরিবেশের মধ্যে দেশটির একটি বন্দরে ভিড়েছে চীনের তিন যুদ্ধজাহাজ। জান্তা ও বিদ্রোহীদের মধ্যে সংঘাত পরিস্থিতির অবনতির মধ্যে শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে চীনা এসব জাহাজ দেশেটিতে গিয়েছে।

চাইনিজ পিপল লিবারেশন নেভি (পিএলএন) এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার (২৭ নভেম্বর) ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ জিবো এবং ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম যুদ্ধজাহাজ জিংঝু মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুনে পৌঁছেছে।

মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য গ্লোবাল নিউ লাইট জানিয়েছে, জাহাজগুলো চার দিন মিয়ানমারে অবস্থান করবে। এ দলে ৭০০ সেনা রয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন ক্যাপ্টেন সান বো। এ দলে চীনের এই দুই জাহাজকে সহযোগিতার জন্য কিয়ানদাওহু নামের অপর একটি জাহাজ রয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ সফরে চীনের যুদ্ধজাহাজগুলো মিয়ানমারের সঙ্গে মহড়ায় অংশ নেবে।

মিয়ানমারে বন্দরে অবস্থান করা চীনা এ যুদ্ধজাহাজগুলো তাদের বহরের ৪৪তম সংযোজন। এগুলো ২০০৮ সাল থেকে এডেন উপসাগর ও সোমালিয়া উকূলে জলদস্যুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। চলতি মাসে এ সংযোজনগুলোকে সংযুক্ত আরব আমিরাতে দেখা গিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X