কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতির অভিযোগ জাপানের ৪ মন্ত্রীর পদত্যাগ

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ছবি : সংগৃহীত
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ছবি : সংগৃহীত

জাপানের ক্ষমতাসীন দলের একটি তহবিল উত্তোলনে দুর্নীতির অভিযোগ ওঠার পর দেশটির চার মন্ত্রী একসঙ্গে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) তারা নিজেদের পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বর্তমানে ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) অভ্যন্তরীণ দুর্নীতিকে কেন্দ্র জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আস্থার সংকটে ভুগছেন। আর ঠিক এমন সময়েই এই চার মন্ত্রী তাদের পদত্যাগপত্র জমা দিলেন। তাদের এই পদত্যাগকে কিশিদার জন্য আরেকটি বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

পদত্যাগ করা মন্ত্রীদের মধ্যে সবচেয়ে পরিচিত হলেন জাপানি মন্ত্রিপরিষদের মুখ্য সচিব ও সরকারের প্রধান মুখপাত্র হিরোকাজু মাতসুনো। তিনি কিশিদার ডান হাত হিসেবে পরিচিত। এ ছাড়া অর্থনীতি ও শিল্পমন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা, স্বরাষ্ট্রমন্ত্রী জুনজি সুজুকি এবং কৃষিমন্ত্রী ইচিরো মিয়াশিতা পদত্যাগ করেছেন। এ ছাড়া পাঁচ সিনিয়র উপমন্ত্রী এবং একজন সংসদীয় উপমন্ত্রীও পদত্যাগ করেছেন। তারা জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বে একই দলের উপদলের সদস্য।

অভিযোগ উঠেছে, ২০২২ সাল পর্যন্ত আগের পাঁচ বছরে ক্ষমতাসীন দল এলডিপির তহবিল থেকে ৫০ কোটি জাপানি ইয়েন লাপাত্তা হয়ে গেছে। এ ঘটনায় কৌঁসুলিরা দুর্নীতির তদন্ত শুরু করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম নিক্কেই।

১৯৯৫ সাল থেকে প্রায় সবটা সময় জাপানের ক্ষমতায় আছে ক্ষমতাসীন এলডিপি। তবে ২০১২ সালের পর প্রথমবারের মতো দলটির প্রতি জনসমর্থন ৩০ শতাংশের নিচে নেমে গেছে। গত মঙ্গলবার সংবাদমাধ্যম এনএইচকের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। এ ছাড়া উচ্চ মূল্যস্ফীতি এবং পূর্বের কেলেঙ্কারি সামাল দিতে না পারায় কিশিদা প্রতি ক্ষুব্ধ ভোটাররা।

২০২১ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন কিশিদা। প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত। ২০২৫ সালে জাপানে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১০

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১১

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১২

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৩

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৪

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৫

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৬

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৮

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৯

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

২০
X