কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বড়দিনে হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। ছবি : সংগৃহীত
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। ছবি : সংগৃহীত

বড়দিন উপলক্ষে এক হাজারের বেশি কারাবন্দির জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। প্রেসিডেন্টের ক্ষমা ঘোষণার পর তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

লঙ্কান কারা কমিশনার গামিনি দিসানায়েক বলেছেন, সোমবার এক হাজার চারজন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। বকেয়া জরিমানা দিতে না পারার কারণে তারা এতদিন জেল খেটেছেন।

দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা মূলত বৌদ্ধ প্রধান একটি দেশ। গত মে মাসে ভেসকের ছুটি উদযাপন উপলক্ষে একই সংখ্যক কারাবন্দিকে মুক্তি দিয়েছিল লঙ্কান সরকার।

বুদ্ধপূর্ণিমা বৌদ্ধধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। লঙ্কান ভাষায় এই উৎসবকে ‘ভেসাক পোয়া’বলা হয়ে থাকে। এই দিনে বৌদ্ধধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ জন্মগ্রহণ, নির্বাণ ও দেহত্যাগ করেন।

এমন এক সময়ে এই বন্দিদের মুক্তি দেওয়া হলো যখন সেনাবাহিনীর সহায়তায় সপ্তাহব্যাপী মাদকবিরোধী পুলিশি অভিযানে প্রায় ১৫ হাজারের বেশি লঙ্কান নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে এক হাজার ১০০ মাদকাসক্তকে গ্রেপ্তারের পর বাধ্যতামূলকভাবে সামরিক বাহিনী পরিচালিত মাদক পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয়।

অবশ্য শ্রীলঙ্কার কারাগারগুলো বন্দিতে সব সময়ই গাদাগাদি অবস্থায় থাকে। সরকারি হিসাব অনুযায়ী, গত শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন কারাগারে প্রায় ৩০ হাজার বন্দি আছেন। যদিও এসব কারাগারের বন্দি ধারণক্ষমতা ১১ হাজার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১০

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১১

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৪

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৫

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৬

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৭

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৮

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৯

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

২০
X