কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৫:৪৬ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
জাপানে ভূমিকম্প

সুনামি সতর্কবার্তার পর এবার মানুষকে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ

শক্তিশালী ভূমিকম্পের আঘাতে জাপানের একটি সড়কে ফাটল দেখা দিয়েছে। ছবি : সংগৃহীত
শক্তিশালী ভূমিকম্পের আঘাতে জাপানের একটি সড়কে ফাটল দেখা দিয়েছে। ছবি : সংগৃহীত

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর বেশ কয়েকটি অঞ্চলে সুনামি সতর্কবার্তা জারি করা হয়েছে। এই সুনামি সতর্কবার্তার পর এবার মানুষজনকে ঘরবাড়ি ছেড়ে উঁচু এলাকায় আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ।

বিবিসির খবরে বলা হয়, ইশিকাওয়ার উপকূলীয় নোটো এলাকায় বড় ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সুনামি হলে ৫ মিটার (১৬ ফুট) উচ্চতার ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে। নোটোর পাশের নিগাতা ও তোয়ামা এলাকায়ও সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এই দুই অঞ্চলে ৩ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে।

সরকারি টেলিভিশনে জনগণকে উঁচু এলাকায় আশ্রয় নিতে জোর দিয়ে সংবাদ প্রচার করা হচ্ছে। সংবাদমাধ্যম এনএইচকের একজন সংবাদ পাঠক দর্শকদের উদ্দেশে বলেছেন, আমরা জানি আপনার বাড়ি, জিনিসপত্র সবই মূল্যবান। কিন্তু সবকিছুর ওপরে জীবন। তাই সম্ভাব্য সর্বোচ্চ উঁচু এলাকায় আশ্রয় গ্রহণ করুন।

সোমবার জাপানে ৭ দশমিক ৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর পর উপকূলীয় অঞ্চল ইশিকাওয়া, নিগাতা ও তোয়ামায় সুনামি সতর্কতা জারি করে জাপানের আবহাওয়া বিভাগ।

এর আগে গত ৩ ডিসেম্বর ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে ৪০ সেন্টিমিটার (এক দশমিক ৩ ফুট) উচ্চতার সুনামি আঘাত হানে। দেশটির রাজধানী টোকিও থেকে প্রায় ২৯০ কিলোমিটার দক্ষিণে হাচিজোজিমা দ্বীপে এই সুনামি আঘাত হেনেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপবাদ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন: একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১০

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১১

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১২

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৩

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৪

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৬

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৭

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৮

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৯

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

২০
X