কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০৬:১২ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের বর্জ্যপানি সাগরে ছাড়ার অনুমতি

ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র। ছবি : সংগৃহীত
ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র। ছবি : সংগৃহীত

সুনামিতে বিধ্বস্ত জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র থেকে বর্জ্যপানি সাগরে ছাড়ার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। আজ মঙ্গলবার জাপানকে এ ছাড়পত্র দিয়েছে সংস্থাটি। সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে সাক্ষাৎ করেন আইএইএর প্রধান রাফায়েল ম্যারিয়ানো। তিনি জাপানের প্রধানমন্ত্রীর হাতে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের বর্জ্যপানি সাগরে ছাড়ার ব্যাপারে চূড়ান্ত ছাড়পত্র হস্তান্তর করেন।

এর আগে মঙ্গলবার সকালে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমা হায়াশির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন আইএইএ প্রধান। তিনি জানান, এ বিষয়ে দুবছর কাজ করেছে আইএইএ।

আইএইএ জানিয়েছে, বর্জ্যপানি আন্তর্জাতিক মানদণ্ড মেনেই সাগরে ছাড়ার বিষয়ে পরিকল্পনা করেছে জাপান। এই তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়লে পরিবেশের ওপর খুব একটা প্রভাব পড়বে না।

এদিকে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বর্জ্যপানি সাগরে ছাড়া নিয়ে সোচ্চার ছিল জাপানের আশপাশের দেশগুলো। এ নিয়ে আপত্তিও তুলেছিল বেইজিং। জাপানের মৎস্যজীবী সমিতিও জানিয়েছিল আশঙ্কার কথা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়োডাটায় এখনও ‘অবিবাহিত’ সেই মরিয়ম

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

১০

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

১১

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

১২

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

১৩

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

১৪

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

১৫

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

১৭

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

১৮

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

১৯

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

২০
X